29.7 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

পচা ডিমের হাত থেকে বাঁচতে দৌড়! মাঝপথেই খুলে গেল তৃণমূল নেতার প্যান্ট

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: অশোকনগর (Ashoknagar) পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার (Probodh Sarkar)-কে ঘিরে শনিবার আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পুলিশ তাঁকে আদালতে নিয়ে আসার পরই কিছু মানুষ তাঁর দিকে পচা ডিম ছুড়তে (Throwing rotten eggs) শুরু করেন। আচমকা এমন পরিস্থিতির মুখে পড়ে তিনি দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় হুড়োহুড়ির মধ্যে তাঁর প্যান্ট ঢিলে হয়ে নিচে নেমে যেতে থাকে। পরে প্যান্ট সামলাতে সামলাতেই তাঁকে এগিয়ে যেতে দেখা যায়।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রবোধ সরকার তাঁর বাড়িতে পুরসভার কিছু গুরুত্বপূর্ণ নথি ও ফাইল নষ্ট করার চেষ্টা করছিলেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বহু মানুষ তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে এবং পরে গ্রেফতার করে।

শনিবার সকালে তাঁকে আদালতে হাজির করানোর জন্য নিয়ে আসা হয়। অভিযোগ, প্রিজন ভ্যান থেকে নামার পরই বিক্ষোভকারীদের একাংশ তাঁর দিকে পচা ডিম ছুড়তে শুরু করে। সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দ্রুত এগিয়ে যাওয়ার সময়ই তিনি অস্বস্তিকর অবস্থার মুখে পড়েন।

এ প্রসঙ্গে এক বিজেপি নেত্রীর দাবি, প্রবোধ সরকার আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার চেষ্টা করছিলেন। তাঁর কথায়, বিষয়টি জানতে পেরে স্থানীয় মানুষ সেখানে পৌঁছে কিছু নথি উদ্ধার করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে ডিম ছোড়ার ঘটনায় বিজেপির কোনও ভূমিকা নেই বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, ক্ষুব্ধ সাধারণ মানুষই এই ঘটনার মাধ্যমে নিজেদের প্রতিবাদ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন