29.7 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

কাকলি-পুত্রের আইনি নোটিসে মুখ পুড়লো মমতার

Aaj India Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে বিতর্ক ছড়াল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এর পুত্র ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার (Baidyanath Ghosh Dastidar)- এর পাঠানো একটি আইনি নোটিসকে কেন্দ্র করে। এই নোটিসে তিনি অভিযোগ তুলেছেন, তাঁর সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। নোটিসটি পাঠানো হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) -সহ একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায় এবং সোনালী গুহ। নোটিসে দাবি করা হয়েছে, বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে তাঁর নাম জড়িয়ে যে টিকিট-সংক্রান্ত দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বক্তব্য, তিনি কখনও বারাসাত থেকে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেননি।

নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, কিছু রাজনৈতিক কর্মী এবং সংগঠন, বিশেষ করে I-PAC এবং তৎকালীন টিএমসিপি নেতৃত্ব, তাঁকে বারাসাত থেকে নির্বাচনে দাঁড়ানোর জন্য চাপ দিয়েছিল বলে অভিযোগ। ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বারবার অনুরোধ করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

আইনি নোটিসে কাকলি ঘোষ দস্তিদারের রাজনৈতিক অবস্থান পরিবর্তন বা বিদ্রোহী মনোভাব তাঁর ছেলের টিকিট না পাওয়ার কারণে হয়েছে এই ধরনের মন্তব্যকেও সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে সংশ্লিষ্ট সব নেতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা অভিযুক্ত নেতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন