29.7 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

বেঈমানদের প্রত্যাবর্তনই আজকের সংকটের কারণ? দলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন তৃনমূলের মুখপাত্র!

Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃনমূল (Trinamool Congress) শিবিরের শনির দশা শুরু হয়। একাধিক বিধায়ক ও সাংসদদের বিদ্রোহ, দলত্যাগ, একের পর এক মামলা— সব মিলিয়ে বানের জলে দলের প্রায় ডুবে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। তবে অতীতের কঠিন সময়ে দল ছেড়ে যাওয়া নেতাদের ক্ষমতায় থাকাকালীন পুনরায় দলে জায়গা করে দেওয়াই কি বর্তমানের এই রাজনৈতিক অস্থিরতার ভিত্তি তৈরি করেছিল? এমনই এক আত্মসমালোচনামূলক প্রশ্ন তুলে বিতর্কের মুখে পড়েছেন এক তৃনমূল মুখপাত্র।

শনিবার বিকেলে এক দীর্ঘ খোলা চিঠিতে তৃনমূল (Trinamool Congress) দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য জানান, বিভিন্ন সময়ে দলের কিছু নেতাদের গুরুত্ব দিতে গিয়ে অন্য নেতাদের বঞ্চিত করা হয়েছিল। তাঁর দাবি, একসময় সুদীপ ব্যানার্জীর জন্য তাপস রায়কে বঞ্চিত করা হয়েছিল। আবার সুদীপ ব্যানার্জীকে কেন্দ্র করে সজল ঘোষও দল ছাড়েন। অর্জুন সিং, দীনেশ ত্রিবেদী এবং পার্থ ভৌমিকের নাম তুলে তিনি আক্ষেপ করে বলেন, আজ যে দীনেশ ও পার্থের জন্য অর্জুন সিংকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই পার্থ এনডিএ এবং অর্জুন সিং বিজেপির ক্যাবিনেট মন্ত্রী।

দলের এই সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমি নিশ্চিত দল যদি কোনওদিন ক্ষমতায় ফেরে, আবারও এই বেঈমান সুদীপ ব্যানার্জিরাই জায়গা পাবেন, রাজত্ব করবেন, কারণ এই দল ২০১৯ থেকে শিক্ষা নেয়নি। ২০২১ এর ভোটের আগে দল ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের রেড কার্পেট পেতে স্বাগত জানিয়েছিল।”

উল্লেখ্য, একুশের ভোট প্রচার চলাকালীন দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, “বেঈমানরা যদি ফিরে আসে দিদির দরজায় শুয়ে তাদের প্রয়োজনে আটকাবো।” সেই সময় একের পর এক দলত্যাগীদের দলে ফিরিয়ে নেওয়ার ফলে বিরোধী দলগুলির থেকে প্রকাশ্যে যথেষ্ট অপমানের সম্মুখীন হয়েছিলেন তিনি। সেই নিয়ে আজ ফের ক্ষোভ প্রকাশ করলেন তিনি। দলকে নিয়ে এই আত্মসমালোচনামূলক মন্তব্য ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের চেয়ে বেশি তৃনমূল (Trinamool Congress) দলের সংস্কৃতি ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়েই নতুন আলোচনার জন্ম দিলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন