31.7 C
Kolkata
Sunday, August 9, 2026
spot_img

বিচারের অপেক্ষার মাঝেই নতুন শপথ! অভয়ার নামে হাসপাতাল গড়ার ঘোষণা মায়ের!

Aaj India Desk, কলকাতা : দু’বছর কেটে গিয়েছে। ক্যালেন্ডারের পাতা বদলেছে, বদলেছে সময়। কিন্তু ২০২৪ সালের ৯ অগস্টের সেই রাতের স্মৃতি এখনও যেন একই রকম তাজা। আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের (RG Kar Case) দু’বছর পূর্তিতেও থামেনি বিচারের অপেক্ষা। এই আবহেই মেয়ের স্মৃতিকে আরও বৃহত্তর পরিসরে বাঁচিয়ে রাখার ঘোষণা করলেন নিহত চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। মেয়ের নামে তৈরি ট্রাস্টের মাধ্যমে হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন তিনি। শোককে শক্তিতে বদলে মেয়ের নামে মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা তৈরি করার এই উদ্যোগ নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।

রবিবার পানিহাটির লোকসংস্কৃতি ভবনে নিহত চিকিৎসকের স্মরণে আয়োজিত হয় বিশেষ স্মরণসভা। সেখানেই মেয়ের নামে তৈরি ট্রাস্টের মাধ্যমে হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেন তাঁর মা রত্না দেবনাথ।

২০২৪ সালের আরজি করের (RG Kar Case) সেই ভয়াবহ ঘটনার পর থেকে মেয়ের জন্য বিচার এবং ঘটনার পূর্ণ সত্য সামনে আনার দাবিতে বারবার সরব হয়েছেন তিনি। এবার সেই লড়াইয়ের পাশাপাশি মেয়ের স্মৃতিকে মানুষের সেবার সঙ্গে জুড়ে দেওয়ার উদ্যোগ নিলেন তিনি।সম্প্রতি বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন রত্না দেবনাথ। মেয়েকে হারানোর ঠিক দু’বছরের মাথায় তাঁর হাসপাতাল তৈরির ঘোষণা তাই রাজনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্রেই বিশেষ তাৎপর্য বহন করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Case) কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা গোটা দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল। কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশেও প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল। এবার সেই আরজি কর-কাণ্ডের দু’বছর পূর্তিতে রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিশেষ স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়। তবে রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও সেই ঘটনার বিচার এখনো অধরা। ফলে রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করা হলেও মেয়ের বিচার আদৌ পাবেন কিনা তা নিয়েই উদ্বিগ্ন রত্না দেবনাথ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন