35.8 C
Kolkata
Saturday, June 13, 2026
spot_img

ভবানী ভবনে ‘ডাবল ডেট’ ? সই জাল কাণ্ডে অভিষেকের পর তলব কুনালকেও !

Aaj India Desk, কলকাতা : সই জালিয়াতি মামলার তদন্তে গত বৃহস্পতিবার টানা জেরা করা হয় অভিষেককে। তবে সেই জেরায় সন্তুষ্ট না হওয়ায় রবিবার ফের ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই দিনে দলের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষকেও (Kunal Ghosh) সাক্ষী হিসেবে তলব করেছে CID। দুই নেতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে তদন্তকারী দল।

ফের কেনো তলব ?

এই মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তদন্তে পূর্ণ সহযোগিতা করলে তবেই আইনি সুরক্ষা বজায় থাকবে। ফলে CID এর তদন্তে সাহায্য করতে বৃহস্পতিবার সময়সীমার মধ্যে ভবানী ভবনে পৌঁছেছিলেন অভিষেক।

তবে তদন্তকারী সূত্রের দাবি, গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকলেও সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তাঁরা। সেই কারণেই তাঁকে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। CID সূত্রে জানা গিয়েছে, মামলার বিভিন্ন নথি এবং সাক্ষ্যপ্রমাণের সঙ্গে তাঁর বয়ানের সামঞ্জস্য খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি শুক্রবার রাতে সিআইডির এক আধিকারিক কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়িতে গিয়ে নোটিশ পৌঁছে দেন। তাঁকেও রবিবার ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, মামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করতেই তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে।

তদন্তের কেন্দ্রে তিনটি প্রশ্ন

CID সূত্রে জানা গিয়েছে, তদন্তে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। প্রথমত, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট রেজোলিউশন ঠিক কবে গৃহীত হয়েছিল – ৬ মে না ১৯ মে। দ্বিতীয়ত, বৈঠকের কার্যবিবরণী বা মিনিটস বুকের আসল নথি বর্তমানে কোথায় রয়েছে। তৃতীয়ত, যাঁরা অভিযোগ করছেন যে তাঁদের সই নকল করা হয়েছে, তাঁদের হয়ে প্রকৃতপক্ষে কারা সই করেছিলেন।

একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে (Kunal Ghosh) ভবানী ভবনে ডাকার ঘটনায় সই জালিয়াতি মামলার তদন্ত নতুন মাত্রা পেয়েছে। রবিবারের জিজ্ঞাসাবাদের পর তদন্ত এবার কোন দিকে এগোবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন