37.6 C
Kolkata
Monday, June 15, 2026
spot_img

৪৮ ঘণ্টার আল্টিমেটাম! তৃতীয়বার তলব অরূপকে, কোথায় তিনি?

কলকাতা: মেসি কান্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তদন্তকারী সূত্রে জানা যায়, অরূপের ফোন বন্ধ, টাওয়ার লোকেশনও পাওয়া যাচ্ছে না! রাজ্যের পালাবদলের পর মেসি কান্ডে পুলিশের র‍্যাডারে আসতেই যেন উধাও হয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার তাঁকে তৃতীয়বার হাজিরার নোটিশ পাঠাল পুলিশ। জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে অরূপকে (Aroop Biswas) সশরীরে হাজিরার আদেশ দিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

উল্লেখ্য, বুধবার মেসি কান্ডের মামলার শুনানিতে অরূপের (Aroop Biswas) আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। মেসিকে জড়িয়ে ধরার প্রসঙ্গ টেনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু যে তাঁকে এভাবে জড়িয়ে ধরেছিলেন? তিনি মেসির অত কাছে গেলেন কেন?” বিচারপতি আরও বলেন, “এই ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত। সমগ্র বিশ্বের কাছে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে”। আদালতের তরফে বলা হয়, এখনই অরূপকে (Aroop Biswas) গ্রেফতার নয়, তবে নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে, বলে হাইকোর্ট।

প্রসঙ্গত, এর আগে ৮ জুন সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। এর আগে তাঁর (Aroop Biswas) বাড়িতে নোটিস সাঁটিয়ে পুলিশ জানিয়েছিল, অসুস্থতার দাবি করলেও সেই সংক্রান্ত কোনও মেডিক্যাল রিপোর্ট বা প্রমাণ তিনি জমা দেননি। এদিকে বারাসত আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে।

পরে কলকাতা হাই কোর্টে গেলেও আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্ত চলবে এবং তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। যদিও আপাতত গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় নোটিসের পর অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত থানায় হাজিরা দেন কি না, সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন