29.2 C
Kolkata
Wednesday, August 5, 2026
spot_img

দলের ভিতরেই শুদ্ধি অভিযান! তোলাবাজির অভিযোগে সাসপেন্ড ২২ বিজেপি কর্মী!

Aaj India Desk, কলকাতা : রাজ্যে ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যেই তোলাবাজির অভিযোগে অভিযুক্ত ২২ জন কর্মীকে একসঙ্গে সাসপেন্ড করল পশ্চিমবঙ্গ বিজেপি সরকার। দলীয় সূত্রের দাবি, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, তোলাবাজির অভিযোগ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। (BJP Workers Suspension)

মে মাসে সরকার গঠনের পর থেকেই কলকাতা এবং সংলগ্ন একাধিক জেলায় নির্মাণকাজ, ব্যবসা এবং স্থানীয় বিভিন্ন ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ সামনে আসতে শুরু করে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। অভিযোগ খতিয়ে দেখে দলীয় শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে এবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রথমে তদন্ত করা হচ্ছে। এরপর সংশ্লিষ্টদের শোকজ নোটিস পাঠিয়ে জবাব চাওয়া হচ্ছে। প্রাপ্ত জবাব পর্যালোচনার পর প্রয়োজনে সতর্কবার্তা, সাময়িক সাসপেনশন অথবা দল থেকে বহিষ্কারের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। (BJP Workers Suspension)

সর্বশেষ পর্যায়ে ২২ জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বহু কর্মীকে শোকজ নোটিস দেওয়া হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়া বা অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে সাসপেনশন কিংবা বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই পদক্ষেপ মূলত জেলা, মণ্ডল এবং বুথ স্তরের কর্মীদের ক্ষেত্রেই নেওয়া হয়েছে। (BJP Workers Suspension)

উল্লেখ্য, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী দিলীপ ঘোষ, অর্জুন সিং এবং অগ্নিমিত্রা পাল একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, বিজেপির সরকারে তোলাবাজির কোনও জায়গা নেই। বিভিন্ন সাংগঠনিক বৈঠকেও কর্মীদের সতর্ক করে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতৃত্বের বক্তব্য, মানুষ যে পরিবর্তনের প্রত্যাশায় বিজেপিকে ক্ষমতায় এনেছে, সেই বিশ্বাস অটুট রাখতেই সংগঠনের ভিতরে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। ফলে জনগণের বিশ্বাস টিকিয়ে রাখতে আগামী দিনে এই ধরনের তোলাবাজির অভিযোগের ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন