38.1 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

“পেট খারাপ” বলে দিল্লিতে! কাকে নিয়ে মহুয়ার বিস্ফোরক পোস্ট?

কলকাতা: দিল্লি-কলকাতা কার্যত ডেলি প্যাসেঞ্জারি করছেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। শনির বারবেলায় শতাব্দী রায়ের গাড়িতে চড়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির বৈঠকে সামিল হয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay)। তৃণমূল ভাঙনের আবহে এই বৈঠক নতুন মাত্রা যোগ করেছে। এরই মধ্যে সুদীপকে নিয়ে সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

এক্সের একটি পোস্টে মহুয়া দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) দলের নেতাদের জানিয়েছিলেন যে তিনি পেটের সমস্যার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু পরে তাঁকে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে দেখা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষের সুরে মহুয়া (Mahua Moitra) লেখেন, “তাঁর মুখোশ ও পরচুলা দুটোই খুলে গিয়েছে।” পাশাপাশি তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandopadhyay) উদ্দেশ্য করে আরও বলেন, তৃণমূলের নাম ব্যবহার না করে নিজের এক্স হ্যান্ডেলের নাম পরিবর্তন করে ‘SudipBJPBTeam’ রাখুন।

X link: https://x.com/MahuaMoitra/status/2065915308599042281

প্রসঙ্গত, মমতার সঙ্গ ছেড়ে বিদ্রোহী দলে নাম লিখিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay)। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন তিনি। শাহ সুদীপের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কুশল বিনিময়ের পর সুদীপ নিজের অভিযোগ জানান। সেইসঙ্গে কোন জিনিস গুলো তাঁর পছন্দ নয়, সেগুলিও স্পষ্ট করেন।

অন্যদিকে, সুদীপের (Sudip Bandopadhyay) পাল্টি নিয়ে কটাক্ষ করেন রাজ্যের শিল্প মন্ত্রী তাপস রায়। তিনি বলেন, “কখনও প্রিয়রঞ্জন দাশমুন্সি, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থেকে তাঁরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেয়েছেন, কিন্তু জনগণ বা দলের জন্য উল্লেখযোগ্য কোনও কাজ করেননি”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন