Aaj lndia Desk,কলকাতা: একটা সময় এই প্রকল্পকে ঘিরে ছিল শুধুই প্রতিশ্রুতি, পরিকল্পনা আর অপেক্ষা। বারবার দিন ঘোষণা হলেও বাস্তবে কাজ এগোয়নি সেভাবে। কখনও আদালতের নির্দেশ, কখনও জমি ও প্রশাসনিক জট, আবার কখনও অভিযোগ উঠেছে কাজ আটকে দেওয়ার। ফলে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা (Chingri ghata Metro)অংশ যেন দীর্ঘদিন ধরেই অন্ধকারে আটকে ছিল।
তবে এবার পরিস্থিতি বদলাচ্ছে নতুন সরকার গঠনের পর থেকেই শহরের থমকে থাকা একাধিক কাজে নতুন করে গতি আনা হয়েছে কাজও এগোচ্ছে আর সেই তালিকাতেই অন্যতম গুরুত্বপূর্ণ নাম ছিল চিংড়িঘাটা মেট্রো কাজ। অবশেষে বহু প্রতীক্ষিত সেই কাজ শুরু হতে চলেছে আগামীকাল, অর্থাৎ শুক্রবার রাত থেকে।
চিংড়িঘাটা উড়ালপুলের উপর দিয়েই শুরু হবে অরেঞ্জ লাইনের সংযোগের কাজ। এই অংশ সম্পূর্ণ হলে মেট্রোর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সংযোগ অনেকটাই সহজ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই কাজ শেষ করতে প্রশাসন এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে।
জানা গিয়েছে, এই সপ্তাহে টানা তিন দিন কাজ চলবে। এরপর আগামী সপ্তাহেও শুক্রবার, শনিবার ও রবিবার মোট আরও তিন দিন চলবে কাজ। তবে এই কাজের জেরে কলকাতা ট্রাফিক – এ আসতে পারে বড়সড় পরিবর্তন। যে তিন দিন কাজ চলবে রাস্তা রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ।ফলে সেক্টর ফাইভ, নিউটাউন বা ইএম বাইপাস করি জনসাধারণের জন্য বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।


