35 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

আদালত চত্বরে মমতাকে দেখেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

Aaj India Desk, কলকাতা: ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (High Court) হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি আইনজীবী হিসেবেই আদালতে সওয়াল করেন। শুনানি শেষ হওয়ার পর আদালত থেকে বেরোনোর সময় আচমকাই তাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাইকোর্ট চত্বরে।

মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসতেই ভিড়ের মধ্য থেকে ‘চোর’, ‘চোর’ স্লোগান উঠতে শোনা যায়। সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তৃণমূলের (TMC) আইনজীবীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষী এবং তৃণমূলের লিগাল সেলের সদস্যদের। আদালতের নিচে নামার সময়ও ফের তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রধান বিচারপতি সুজয় পালের কাছে গিয়ে অভিযোগ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বলেন, আদালতের বাইরে ভিড়ের কারণে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। এরপর আদালতের পক্ষ থেকে আইনজীবীদের শান্ত থাকার আবেদন জানানো হয়।

আদালতের মূল ফটক পর্যন্ত মমতাকে পৌঁছে দিতে রীতিমতো কালঘাম ছুটে যায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের। গাড়িতে ওঠার সময়ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলের ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে, আদালত চত্বরে তখন প্রচুর মানুষের ভিড় ছিল, যার মধ্যে বহু আইনজীবীও উপস্থিত ছিলেন।

এই ঘটনা নিয়ে পরে প্রতিক্রিয়া দেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমার অনেক কাজ আছে। এসব নিয়ে মন্তব্য বা চিন্তা করার সময় নেই। আমি এগুলো নিয়ে ভাবিও না।”

অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, তাঁকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন