30 C
Kolkata
Monday, May 11, 2026
spot_img

লাঠির মতো চেহারা? জানুন দ্রুত ওজন বাড়ানোর সহজ টিপস

“এই হাওয়া দিচ্ছে বের হোস না ?” রোগা মানুষদের জীবনে এই ডায়লগ নতুন কিছু নয়! কেউ বলে “লাঠি”, কেউ বলে “হ্যাঙ্গার”, আবার কেউ খাওয়ার টেবিলে বসলে বলে “এত খাস, যায় কোথায়?”যদি আপনাকেও এসব শুনতে হয়, তাহলে মন খারাপ নয় একটু নিয়ম মেনে চললেই রোগা চেহারা বদলে যেতে পারে ফিট ও স্মার্ট লুকে। তবে মনে রাখবেন, ওজন বাড়াতে হবে স্বাস্থ্যকর উপায়ে, শুধু জাঙ্ক ফুড খেয়ে নয়।

সকাল থেকে রাত পর্যন্ত ওজন বাড়ানোর সহজ খাদ্য তালিকা

সকালে ঘুম থেকে উঠে (৬টা -৭টা)

1. ১ গ্লাস গরম দুধ

2. ৪-৫ টি ভেজানো বাদাম ও কিশমিশ

3. ১টা কলা

এতে শরীর এনার্জি পায় এবং মেটাবলিজম ভালো থাকে।

ব্রেকফাস্ট (৮টা – ৯টা)

1. ২-৪ টি ডিম (সিদ্ধ বা অমলেট)

2. পাউরুটি/রুটি সঙ্গে মাখন বা পিনাট বাটার

3. ১ গ্লাস কলা-দুধের শেক

ওটস বা কর্নফ্লেক্স দুধ দিয়ে

প্রোটিন ও ক্যালোরি বাড়াতে এই খাবার খুবই উপকারী।

মিড-মর্নিং স্ন্যাকস (১১টা)

1. ফল (আম, কলা, আপেল)

2. একমুঠো কাজু/চিনাবাদাম

3. দই বা লস্যি

দুপুরের খাবার (১টা – ২টো)

1. বেশি করে ভাত (70-80 গ্রাম চাল)

2. ডাল (25 গ্রাম)

3. সবজি

4. মাছ/চিকেন/মাটন

5. স্যালাড ও টক দই

দুপুরের খাবারে কার্বোহাইড্রেট ও প্রোটিন বেশি রাখুন।

বিকেলের খাবার (৫টা)

1. চা/দুধ

2. কলা বা শুকনো ফল

রাতের খাবার (৮টা – ৯টা)

1. রুটি বা ভাত

2. চিকেন/ডিম/পনির

রাতে খুব কম খাবেন না । শরীরের গ্রোথের জন্য ডিনারও গুরুত্বপূর্ণ।

ঘুমানোর আগে (১০টা -১১টা)

১ গ্লাস গরম দুধ

সঙ্গে ১ চামচ মধু খেতে পারেন

এতে শরীর রিল্যাক্স থাকে ও ওজন বাড়াতে সাহায্য করে।

আরও কিছু জরুরি টিপস

দিনে ৭-৮ ঘণ্টা ঘুমান ,নিয়মিত হালকা ব্যায়াম বা জিম করুন বেশি জল পান করুন অতিরিক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।

ধৈর্য রাখুন, এক সপ্তাহে ম্যাজিক হবে না!মনে রাখবেন, মোটা নয়, লক্ষ্য হওয়া উচিত ফিট ও হেলদি হওয়া।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন