29 C
Kolkata
Friday, May 1, 2026
spot_img

লটবহর নিয়ে ট্রেনে ওঠেন? কড়া নিয়ম বেঁধে দিল ভারতীয় রেল! না জানলেই বিপদ!

Aaj lndia Desk ,নয়াদিল্লি: বস্তা -পুঁটলি নিয়ে ট্রেনে ওঠার দিন শেষ , এত দিন ইচ্ছে মত জিনিস নিয়ে সহজেই যাতায়াতের সুবিধার থাকলেও , এবার সেই স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করলো ভারতীয় রেল ।এতদিন লাগেজ নিয়ে একাধিক নিয়ম পালন করতে হতো বিমান যাত্রীদের , এবার ট্রেনে ভ্রমণের সময়ও এই নিয়ম পালন করতে হবে। আর না করলে শাস্তির মুখে।

সম্প্রতি সাউথ সেন্ট্রাল রেলওয়ে এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে এই নিয়ম ,সেখানে স্পষ্ট বলা হয়েছে টিকিটের বাজেট অনুযায়ী লাগেজের লিমিটেশন রাখা হবে । যদি কোন ব্যক্তি অতিরিক্ত লাগেজ বহন করে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ধার্য টিকিটের দামের থেকে ৬ গুণ ও বেশি টাকা জরিমানা দিতে হতে পারে।

কোন কামরায় ভ্রমণ করলে কত কেজি লাগেজ নিয়ে যাওয়া সম্ভব ? 

এসি প্রথম শ্রেণী (1A) – ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারে ।

এসি ২ টায়ার (2A) – ৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারে ।

এসি ৩ টায়ার (3A) – ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যাবে ।

স্লিপার ক্লাস – সর্বাধিক ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যাবে ।

সেকেন্ড সিটিং – ৩৫ কেজি পর্যন্ত লাগেজ বহন করা কথা বলা হয়েছে ।

অতিরিক্ত লাগেজের ক্ষেত্রে নিয়ম কি ?

রেলের নিয়ম বলছে, নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ওজন বহন করলে অতিরিক্ত চার্জ বেড়ে হতে পারে ৬ গুণ পর্যন্ত । আর যদি সেই সর্বোচ্চ সীমাও ছাড়িয়ে যায়, তাহলে ওই ৬ গুণ জরিমানার পাশাপাশি অতিরিক্ত ৫০ টাকাও দিতে হবে।

তাই যাত্রার আগে ব্যাগের ওজন মেপে নেওয়াই ভালো, নইলে সফরের আনন্দ মাটি হতে পারে এক ধাক্কায় বাড়তি খরচে, তবে এর কি আগে ভাগেই সাবধান হয়ে যান ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন