কলকাতা: ভোটগ্রহণ পর্ব শেষ হতেই তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে এক নতুন লড়াই। যার সবচেয়ে বড় সাক্ষী থেকেছে বৃহস্পতিবারের কলকাতা। প্রথম ও দ্বিতীয় দদা মিলিয়ে একাধিক জেলা থেকে স্ট্রংরুমের (EVM Strong Room) সিসিটিভি, নিরাপত্তার ফাঁকফোকরের অভিজিওগ উঠে এলেও গতকাল একেবারে হাইভোল্টেজ ড্রামা হল কলকাতার নেতাজি ইন্ডোর, সাখাওয়াত মেমোরিয়াল। এই নিয়ে কি প্রতিক্রিয়া বামেদের?
শুক্রবার এক্সে এই স্ট্রংরুম কান্ড নিয়ে বিজেপি-তৃণমূলকে একযোগে বিঁধলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি লেখেন, “ভোটের লড়াই মানে কি শেষমেশ “স্ট্রংরুম” (EVM Strong Room) দখলের লড়াই!” “ভোটারদের মন ছোঁয়ার চাইতে কি বড় হয়ে গেল স্ট্রংরুমে (EVM Strong Room) কারচুপি’র ম্যানেজমেন্ট? হাইজ্যাক?” প্রশ্ন করেন সুজন। তিনি আরও লেখেন, “গনতন্ত্রের দফারফার নির্লজ্জ মরীয়া প্রচেষ্টা বিজেপি-তৃনমূল দুই শাসকের।”
X Link: https://x.com/Sujan_Speak/status/2050086227496600036
স্ট্রং রুম কান্ড
বস্তুত, নেতাজি ইন্ডোরের বাইরে ধর্নায় বসে কুণাল ঘোষ, শশী পাঁজা দাবী করেন, দলের কোনও প্রার্থী বা কর্মীর উপস্থিতই ছাড়াই ইভিএম (EVM Strong Room) খোলা হচ্ছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভবানীপুর আসনের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান মমতা (Mamata Banerjee) । তিনি ভেতরে গেলে বাইরে তৃণমূলের একটি গাড়ি ভেতরে ঢুকলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ কেন ওই গাড়ি ঢুকতে দিয়েছে, প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা হয়।


