27 C
Kolkata
Thursday, April 30, 2026
spot_img

ষড়যন্ত্রের সম্ভাবনা দেখছেন মমতা, কি নির্দেশ দিলেন কর্মীদের?

Aaj India desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে আগামী ৪ মে। বেশির ভাগ এক্সিট পোল বলছে এবারে প্রত্যাবর্তন নয়,পরিবর্তন হবে। তার আগে দলের সমস্ত প্রার্থী ও কর্মীদের জন্য সতর্ক থাকার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটদানের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ষড়যন্ত্রের আশঙ্কা করেন তিনি। পাশাপাশি তোপ দাগেন কেন্দ্রীয় সরকার বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি।

কি বললেন তিনি?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফা সম্পন্ন হওয়ার পরের দিন অর্থাৎ আজ এক্স হ্যান্ডেলে ( পূর্বতন টুইটার) এক ভিডিও বার্তায় তিনি বলেন,” বাংলার মানুষকে ধন্যবাদ। এত কষ্ট, অত্যাচার সহ্য করে তারা ভোট দিয়েছেন। ১৯ টা রাজ্যের মুখ্যমন্ত্রী,কেন্দ্র ও রাজ্যের ফোর্স, পুরো কেন্দ্রীয় সরকার, অর্থ ও শক্তির ভান্ডার ভোট বাক্সে জব্দ হয়েছে।”

নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন চ্যানেলে দেখানো এক্সিট পোল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “কাল বেলা ১.৮ মিনিটে সার্কুলার দিয়ে জবরদস্তি প্রেসকে এই এক্সিট পোল দেখাতে বাধ্য করেছে। আমি প্রেসের থেকেই একথা জানতে পেরেছি। কারণ আমরা ২২৬ টি আসন পেয়ে যেতে পারি। নতুন পুলিশদের নিয়োগ করে ভীষণ মেরেছে , বাচ্চাদের মেরেছে উদয়নারায়নপুরে যে ভদ্রলোক মারা গেছে তাদের শোক জানানোর আমার ভাষা নেই কিন্তু আমরা পরিবারটির পাশে থাকব।”

তিনি আরও বলেন,  “আমাদের কর্মীদের,বাচ্চাদের, মহিলাদের এমনকি ভবানীপুরে সাংবাদিকদেরও মেরেছে। ভাটপাড়ায় কর্মীদের মেরেছে।এমনকি ভবানীপুরেও রেড হয়েছে। আমি দুরাত ধরে ঘুমাইনি।এত করেও পারল না তাই প্রেসকে দিয়ে শেষ খেলা খেলেছে।যাতে আমাদের মনোবল ভেঙে যায়। ২০১৬ সালে ২০২১ সালেও এভাবেই ভুল এক্সিট পোল দেখিয়েছিল, যা মেলেনি। ভারতে এখন নিরপেক্ষ বলে আসলে কিছু নেই।”

এরপরই মমতা (Mamata Banerjee) ভোট গণনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,”কাউন্টিংয়ের জন্য আজ থেকেই পাহারা দিন। আমিও দিচ্ছি, ২৯৪ জন প্রার্থীই দিন রাত সতর্ক থাকুন। কারণ ওরা স্টোর রুম থেকে ইভিএম মেশিন বদলে দিতে পারে। আমি যতক্ষণ না বলব ততক্ষণ কেউ কাউন্টিং রুম ছাড়বেন না। মনে রাখবেন যখন আপলোড করা হয় তখনও আমাদের ফল বদলে দিতে পারে। পাহারা দিয়ে কাউন্টিং রুমে বসে থাকবেন, আমিও থাকব। যখন কোথাও যেতে হবে ,তখন এমন বিশ্বস্ত লোককে বসিয়ে রেখে যান যাকে কেউ কিনতে না পারে। এত কষ্ট করলেন এটুকু করুন বাংলার জন্য , বাংলা মায়ের জন্য।”

বিভিন্ন গণমাধ্যমের এক্সিট পোল নির্দেশ করছে তৃণমূল সরকারের পতন হওয়ার। এই অবস্থায় মমতার(Mamata Banerjee) এই ষড়যন্ত্র তত্ত্ব কি ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা নাকি কেন্দ্রীয় সরকারের বাস্তবিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ? উঠছে সেই প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন