29 C
Kolkata
Thursday, April 30, 2026
spot_img

প্রকাশিত হল দশম ও দ্বাদশের ফলাফল, কেমন হল এই বোর্ডের?

Aaj India desk, নয়াদিল্লি: প্রকাশিত হল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনসের (CISE) দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ থেকে মার্চ মাসের ৩০ তারিখ পর্যন্ত আইসিএসই (ICSE)দশম শ্রেণি এবং ফেব্রুয়ারি ১২ তারিখ থেকে এপ্রিল ৬ তারিখ পর্যন্ত আইএসসি (ISC) দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলেছিল।

আজ ঘোষণা হল তার ফলাফল। ছাত্রছাত্রীরা কাউন্সিলের (CISE) অফিসিয়াল পোর্টাল, cisce.org তে গিয়ে তাদের ইউআইডি ও ইনডেক্স নম্বর ব্যবহার করে এবং ডিজি-লকারের মাধ্যমে তাদের দশম ও দ্বাদশ শ্রেণির নম্বর দেখতে ও ডাউনলোড করতে পারবে।

কেমন হল এবারের ফল?

আইসিএসই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণার পর, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISE)-এর প্রধান নির্বাহী ও সচিব ডঃ জোসেফ ইমানুয়েল বলেন, “আজ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISE)২০২৬ সালের আইসিএসই (ICSE) দশম শ্রেণি এবং আইএসসি(ISC) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। আইসিএসই-তে(ICSE) পাসের হার ৯৯.১৮ শতাংশ এবং আইএসসি দ্বাদশ শ্রেণিতে পাসের হার ৯৯.১৩ শতাংশ।

২,৯৫৭টি স্কুল থেকে মোট ২,৫৮,৭২১ জন ছাত্রছাত্রী আইসিএসই (ICSE)পরীক্ষায় এবং ১,৫৫৩টি স্কুল থেকে ১,০৩,৩১৬ জন ছাত্রছাত্রী আইএসসি দ্বাদশ(ISC) শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছিল। বরাবরের মতোই, আইসিএসই(ICSE) এবং আইএসসি (ISC)উভয় পরীক্ষাতেই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করেছে। অঞ্চলভিত্তিক, আইসিএসই-তে(ICSE) গুজরাট, গোয়া এবং কর্ণাটক সহ পশ্চিমাঞ্চল শীর্ষস্থান অধিকার করেছে, অন্যদিকে আইএসসি-তে কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক সহ দক্ষিণাঞ্চল সেরা ফল করেছে।”

যেসব ছাত্রছাত্রী তাদের ফলাফলে সন্তুষ্ট নয়, তারা ১ মে থেকে ৪ মে, ২০২৬ পর্যন্ত সিআইএসসিই (CISE) সার্ভিস পোর্টালের মাধ্যমে আবার পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবে। এছাড়াও, যেসব পরীক্ষার্থী তাদের নাম্বার বাড়াতে চায়, তারা ৮ মে থেকে ১৪ মে, ২০২৬-এর মধ্যে এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য,পাস করার জন্য আইসিএসই ( ICSE)প্রার্থীদের ন্যূনতম ৩৩ শতাংশ এবং আইএসসি ( ISC )প্রার্থীদের কমপক্ষে ৩৫ শতাংশ নম্বর পেতে হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন