36 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কি জানালেন প্রধানমন্ত্রী ?

নয়া দিল্লি: আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WB assembly election 2026) প্রথম পর্বের ভোটগ্রহন পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভোট দেওয়ার জন্য ভোটারদের লাইন পড়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডল (পূর্বতন টুইটার) থেকে সেই ছবিও প্রকাশ করা হয়েছে। এর মধ্যেই সকলকে চমকে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

কি করলেন তিনি

এদিন সকালে ভোটদান পর্ব শুরু হতেই নিজের এক্স হ্যান্ডেলে ( পূর্বতন টুইটার) সম্পূর্ণ বাংলায় একটি লেখা ভাগ করে নেন তিনি । তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) বলেন , ” পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।”

শুধু বাংলা নয় তামিলনাড়ুর ভোটকে মাথায় রেখে এরপর তামিল ভাষাতেও তিনি একই পোস্ট করেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) এই পোস্টটিকে ভাগ করে নেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন ,” আজ বিশাল সংখ্যক পশ্চিমবঙ্গবাসী গণ রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং কুশাসন থেকে মুক্তি পেতে পরিবর্তনের সংকল্পে ভোট দেবেন। যাঁরা আজ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন, আমি সেই সকল ভোটদাতাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে সপরিবারে বুথে যান ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার একটি ভোটই সোনার বাংলা গড়ার পথ প্রশস্ত করবে।”

কিছুদিন আগেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের বাংলা বলার অপরাধে মারধোর করা হচ্ছিল। এমনকি বাংলা ভাষায় কথা বলার অপরাধে মুর্শিদাবাদের শ্রমিক গর্ভবতী সুনালি বিবিকে তার পরিজন সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় । সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modir) এই বাংলা প্রীতি কেবলই কি ভোটবৈতরণী পার হওয়ার জন্য ? উঠছে প্রশ্ন ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন