33 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

গরমে ত্বকের সমস্যা? সমাধান জেনে নিন 

SPECIAL FEATURE 

চৈত্রের শেষ থেকেই তীব্র গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ । এর মধ্যে যাঁদের পথে বেরোতে হচ্ছে তাদের অবস্থা অত্যন্ত করুন । এক ঘণ্টার মত কড়া রোদে ঘুরতে হলেই দেখা যায় সানবার্ন( sun burn) । ক্ষতিকারক সূর্য রশ্মির প্রভাবে চামড়া যেন ঝলসে বিবর্ণ হয়ে যায় । এবার সেই পোড়া দাগ যেন উঠতেই চায় না । ভারতীয় উপমহাদেশে মহিলারা এই ট্যান ( tan & sun burn) তোলার জন্য ছোটেন বিউটি পার্লারে ।

কিন্তু কিছু কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে সহজেই এর থেকে মুক্তি পাওয়ার সম্ভব ।

আসুন জেনে নেওয়া যাক 

গরমে রোদের মধ্যে বেরোতে গেলে ছাতা এবং সানস্ক্রিন (sun screen) ব্যবহার অপরিহার্য। তার পরেও যদি ট্যান হয় তাহলে এই ব্যবস্থা নেওয়া যেতেই পারে ।

1. এলোভেরা জেল

আজকাল অনেকের বাড়িতেই এলোভেরা গাছ থাকে। রোদের থেকে এসে ত্বকের জ্বালাপোড়া ভাব কমাতে এর জুড়ি নেই ।

কিভাবে ব্যবহার করবেন ? 

প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখ এবং পুড়ে যাওয়া ( Sunburn) জায়গা ধুয়ে নিন।

এরপর নরম তোয়ালে বা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিন।

তারপর অ্যালোভেরা জেল লাগান। জেলটি বাড়িতেই বানিয়ে নিতে পারেন । এর জন্য আপনাদের তাজা অ্যালোভেরার পাতা লাগবে ।

পাতা কেটে তার থেকে সাদা জেলটি বার করে নিন । ফ্রিজে রেখে কিছুক্ষন ঠান্ডাও করে নিতে পারেন ।

এরপর সেই পেস্টটি মুখে লাগান। সানবার্ন ( Sunburn) থেকে মুক্তি পেতে এর বিকল্প নেই ।

শুধু ত্বক নয় চুলেরও কাজে লাগে এলভেরা।

2. মুলতানি মাটি 

ভারতীয়দের ঘরে মুলতানি মাটি বেশ জনপ্রিয়। ভারতবর্ষের রাজস্থান অঞ্চল থেকে মূলত পাওয়া যায় এটি। যেকোনো দশকর্মার দোকানে এবং অনলাইন সাইতেও পাওয়া যায় এটি ।

কিভাবে ব্যবহার করবেন ? 

মুলতানি মাটি গুঁড়ো করে ভিজিয়ে রাখুন । এর সাথে দিতে পারেন ব্যসন এবং মধু । এরপর এই মিশ্রণটি প্যাক বানিয়ে মুখে এবং পুড়ে যাওয়া ( sun burn) অংশে লাগিয়ে রাখুন আধঘণ্টা । শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন ।

এতে যেমন ট্যান ( Sun tan) উঠে যায় তেমনই ত্বক হয় পরিষ্কার । ব্রণের সমস্যা থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন মুলতানি মাটি ।

তবে এই গরমে সুস্থ থাকতে হলে অবশ্যই বেশি করে জল খেতে হবে ।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন