32 C
Kolkata
Monday, September 21, 2026
spot_img

ফাটল সারিয়ে কবি সুভাষে ফিরছে মেট্রো! কবে থেকে শুরু পরিষেবা? জেনে নিন দিনক্ষণ

Aaj India Desk, কলকাতা: এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhas Metro Station) থেকে ব্লু লাইনের পরিষেবা। ফলে দক্ষিণেশ্বর বা কলকাতার দিক থেকে দক্ষিণ শহরতলিতে যাতায়াত করতে যেমন সমস্যায় পড়ছেন যাত্রীরা, তেমনই দক্ষিণ শহরতলি থেকে কলকাতামুখী যাত্রীদেরও বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

২০১০ সালের ৭ অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের উদ্বোধন হয়েছিল। সেই সময় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু ২০২৫ সালে স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ার পর নিরাপত্তার কথা মাথায় রেখে এখান থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই ব্লু লাইনের মেট্রো (Blue Line Metro) দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে।

তবে এবার কিছুটা স্বস্তির খবর মিলেছে। মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সব কাজ নির্দিষ্ট সময়ে এগোলে ২০২৭ সালের ১ নভেম্বর থেকে ফের কবি সুভাষ স্টেশন থেকেই ব্লু লাইনের মেট্রো চালু হতে পারে। অর্থাৎ, দীর্ঘ অপেক্ষার পর আবারও এই স্টেশন থেকে সরাসরি ব্লু লাইনের পরিষেবা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে ব্লু লাইনের পরিষেবা বন্ধ থাকলেও কবি সুভাষ থেকে অরেঞ্জ লাইনের মেট্রো চলছে। বর্তমানে এই লাইনে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা রয়েছে। আগামী ডিসেম্বর থেকে অরেঞ্জ লাইনে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে কবি সুভাষ স্টেশনে যাত্রীসংখ্যা আরও বাড়তে পারে। সেই কথা মাথায় রেখেই স্টেশনের পরিকাঠামো নতুন করে সাজানোর কাজ চলছে।

কবি সুভাষ স্টেশন ফের পুরোপুরি চালু হলে সুবিধা পাবেন শিয়ালদহ দক্ষিণ শাখার রেলযাত্রীরাও। কারণ মেট্রো স্টেশনের পাশেই রয়েছে নিউ গড়িয়া রেল স্টেশন। দক্ষিণ শাখার ট্রেন থেকে নেমে যাতে সহজেই মেট্রোতে ওঠা যায়, সেই লক্ষ্যেই এই সংযোগ তৈরি করা হয়েছিল। কিন্তু ব্লু লাইনের পরিষেবা বন্ধ থাকায় বর্তমানে সেই সংযোগের পূর্ণ সুবিধা পাচ্ছেন না যাত্রীরা।

তবে, কবি সুভাষ থেকে আবার ব্লু লাইনের মেট্রো চলাচল শুরু হলে দক্ষিণ কলকাতা ও শহরতলির সঙ্গে কলকাতার যাতায়াত ব্যবস্থায় ফের বড় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি নিউ গড়িয়া রেল-মেট্রো সংযোগও আরও কার্যকর হয়ে উঠবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন