30.7 C
Kolkata
Friday, September 25, 2026
spot_img

চার সপ্তাহের আর্জি খারিজ! NCPI-র ২০ সাংসদের জন্য কড়া ডেডলাইন স্পিকারের!

Aaj India Desk, নয়া দিল্লি : বিতর্কের জট খুলতে যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে অস্থিরতা। তৃণমূল কংগ্রেস ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ সাংসদের সদস্যপদ নিয়ে টানাপোড়েনের মধ্যেই ফের শুক্রবার বৃদ্ধি পেলো তাঁদের জবাব দেওয়ার মেয়াদ। স্পিকারের নোটিসের জবাব দিতে আরও দু’সপ্তাহ সময় পেলেন তাঁরা। তবে চার সপ্তাহ সময় চাইলেও সেই আবেদন মঞ্জুর হয়নি। লোকসভার স্পিকারের দফতরের নির্দেশ অনুযায়ী, আগামী ৮ অক্টোবরের মধ্যে ২০ সাংসদকে তাঁদের বক্তব্য জানাতে হবে।

কী জানতে চেয়েছেন স্পিকার?

তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন তাঁরা NCPI-তে যোগ দিয়েছেন, তার যুক্তি কী এবং তাঁদের ক্ষেত্রে কেন দলত্যাগ-বিরোধী আইন কার্যকর হবে না এই প্রশ্নগুলিরই উত্তর চাওয়া হয়েছে সাংসদদের কাছে। সেই সংক্রান্ত বক্তব্যই লিখিত ভাবে স্পিকারের কাছে জমা দিতে হবে তাঁদের। এর আগে তিন দফায় সময় পেয়েছেন ওই সাংসদরা। প্রথমে সাত দিন, পরে তিন সপ্তাহ এবং এবার আরও দু’সপ্তাহ সময় দেওয়া হল।

চার সপ্তাহ সময় চেয়েও মিলল দু’সপ্তাহ

গত ২২ সেপ্টেম্বর লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আরও চার সপ্তাহ সময় চেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ সাংসদ। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানির আগেই সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁরা। তবে চার সপ্তাহের বদলে আরও দু’সপ্তাহ সময় মঞ্জুর করেছে স্পিকারের দফতর। ফলে ৮ অক্টোবরের মধ্যেই তাঁদের বক্তব্য জমা দিতে হবে।

কোথা থেকে শুরু বিতর্ক?

২০ সাংসদের সদস্যপদ খারিজের দাবি ঘিরে বিতর্কের সূত্রপাত গত জুন মাসে। মে মাসের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বাংলার রাজনৈতিক সমীকরণ বদলের আবহে তৃণমূলে ভাঙনের ঘটনা সামনে আসে। এরপর দিল্লিতে তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ সাংসদ। তাঁরা NCPI-তে যোগ দেন। পরবর্তীতে ওই দলের লোকসভা নেতা হন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে প্রথমে লোকসভার স্পিকারের কাছে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার সিদ্ধান্ত নিতে দেরি করছেন এই অভিযোগ তুলে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এর পর সুপ্রিম কোর্টও ২০ সাংসদকে নিজেদের বক্তব্য জানানোর জন্য নোটিস পাঠায়। একই সময়ে তাঁদের অবস্থান ব্যাখ্যা করতে লোকসভার স্পিকারের দফতর থেকেও নোটিস দেওয়া হয়।

এখন সেই নোটিসের জবাব দেওয়ার জন্য আরও দু’সপ্তাহ সময় পেলেন ২০ NCPI সাংসদ। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের বক্তব্য স্পিকারের কাছে জমা দিতে হবে। যদিও স্পিকারের প্রশ্নের উত্তর দিতে এত সময় নেওয়ায় কটাক্ষ শুরু করেছে মমতা সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস। এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক তৃনমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রও এনসিপিআই সাংসদদের সমালোচনা করেন। এই পরিস্থিতিতে এখন স্পিকারের কড়া ডেডলাইনের সামনে কী করবেন দলবদলু সাংসদরা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন