32 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

এই পথেও চলবে EMU জেনে নিন এক নজরে

Aaj India Desk, কলকাতা: প্রতিদিন ভিড় ট্রেনে যাতায়াত করে ক্লান্ত হয়ে যাওয়া রেলযাত্রীদের জন্য সুখবর । একগুচ্ছ নতুন ই এম ইউ ( EMU) ট্রেনের ঘোষণা করল পূর্ব রেলওয়ে ( Eastern Railway) । যদিও পরীক্ষামূলক ভাবেই এই ব্যবস্থা করা হচ্ছে , তবুও আশা করা ভবিষ্যতে আরও এই ব্যবস্থা স্থায়ী করা যেতে পারে। আপাতত আগামী ২০ এপ্রিল সোমবার থেকে ৩০ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্ত স্পেশ্যাল ইএমইউ ট্রেনের পরিষেবা চালু করা হচ্ছে বলে রেল সূত্রে খবর । একই সঙ্গে হাওড়া ও শিয়ালদহ দুটি ডিভিশানেই এই ব্যবস্থা চলবে ।

শিয়ালদহ ডিভিশনে কোন পথে ? 

পূর্ব রেলওয়ে ( Eastern Railway) থেকে জানানো হয়েছে  শিয়ালদহ থেকে নামখানা এবং ডায়মন্ড হারবার রুটে একটি করে ইএমইউ ( EMU ) চালানো হবে । শিয়ালদহ-নামখানা-সোনারপুর স্পেশ্যাল সকাল ৬টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং ৮টা ৪৫ মিনিটে নামখানা পৌঁছবে। নামখানা থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে ওই ট্রেন আবার সোনারপুর পৌঁছবে বেলা ১১টা ৩ মিনিটে।

সোনারপুর-ডায়মন্ড হারবার-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেনটি বেলা ১১টা ১৭ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে এবং ১২ টা ২৯ মিনিটে ডায়মন্ড হারবারে পৌঁছবে। ১২টা ৩৮ মিনিটে ডায়মন্ড থেকে ছেড়ে দুপুর ২টো ২৩ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

হাওড়া ডিভিশনে কোন পথ? 

পূর্ব রেলওয়ে ( Eastern Railway) জানিয়েছে হাওড়া ডিভিশনের কাটোয়া-ব্যান্ডেল এবং কাটোয়া-বর্ধমান রুটে স্পেশ্যাল ইএমইউ ( EMU) পরিষেবা মিলবে ৩০ এপ্রিল পর্যন্ত। সকাল ৭টা ৪৫ মিনিটে ব্যান্ডেল ছেড়ে সকাল ১০টায় কাটোয়া পৌঁছবে। আবার কাটোয়া থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে বিকাল ৪টেয় সেটি ব্যান্ডেল পৌঁছবে।

কাটোয়া-বর্ধমান ইএমইউ ( EMU) স্পেশ্যাল সকাল ১০টা ১৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে এবং বেলা ১১টা ৪৫ মিনিটে বর্ধমান পৌঁছবে। আবার বেলা ১২টায় বর্ধমান থেকে ছেড়ে দুপুর ১টা ২৫ মিনিটে কাটোয়ায় পৌঁছবে।

প্রতিটি ট্রেন সমস্ত স্টেশনেই দাঁড়াবে। প্রতি ট্রেন ১২ কোচের হবে । উল্লেখ্য কদিন আগেই পূর্ব রেলওয়ে ( Eastern Railway) ব্যান্ডেল-কাটোয়া-আজ়িমগঞ্জ শাখায় বিশেষ ইএমইউ ( EMU ) পরিষেবা চালু করেছে। ট্রেনটি সকাল ১০টা ১০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ছে এবং দুপুর ২টো ১০ মিনিটে আজ়িমগঞ্জে পৌঁছে যায় । দুপুর ২টো ৪০ মিনিটে আজ়িমগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ব্যান্ডেল পৌঁছে যাচ্ছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন