28 C
Kolkata
Thursday, April 16, 2026
spot_img

শুটিং সেটে ফের প্রাণহানির ঘটনা: প্রশ্নের মুখে কলাকুশলীদের জীবন, নিরাপত্তা কোথায়?

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কর্মবিরতি, কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক, মিছিল হয়েছে, নিরাপত্তার ঘাটতি নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়েছেন একাধিক কলাকুশলী। তবুও শুটিং চলাকালীন মৃত্যু ঠেকানো গেল না! এবার টলিপাড়ার (Tollywood) শুটিং-এর সেটে এক জনৈক টেকনিশিয়ানের মৃত্যুর ঘটনা সামনে এল।

জানা গিয়েছে, শুটিং চলাকালীন রাজু মন্ডল নামক এক টেকনিশিয়ানের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। তিনি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডেরও সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনা টলিপাড়ার (Tollywood) কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নকে আরও জোড়াল করেছে। যদিও পরিবারটির পাশে দাঁড়িয়েছেন অভিনেতা তথা সাংসদ দেব। তবে এভাবে আর কতদিন? প্রশ্ন করছেন আমজনতা থেকে ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রী, টেজনিশিয়ান টিম থেকে পরিচালক সবাই।

পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ

প্রিয়জনের বিয়োগের ক্ষতি অর্থে পূরণ হয় না। তবে পরিবারের রোজগেরে সদস্যের মৃত্যু হলে শোকের সঙ্গে নেমে আসে সংসার চালানোর অনিশ্চয়তা। রাজু মন্ডলের পরিবারকে ২ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন। অভিনেতা দেবের নির্দেশেই এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

২০২১-এর ঘটনায় নতুন করে তোলপাড়

উল্লেখ্য, টেকনিশিয়ান রাজু মন্ডলের মৃত্যু হয়েছিল ২০২১ সালে। সেইসময় এই নিয়ে সামান্য চর্চা হলেও রাহুলের মৃত্যুর পর ঘটনাটি ফের সামনে উঠে আসে। সেইসময় তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। এখন অবশ্য তাঁদের সন্তানের বয়স ৫ বছ। কিন্তু ওই খুদের দায়িত্ব নিয়েছেন দেব বলে জানা গিয়েছে। তবে পুরনো ভুল শুধরাতে মৃত টেকনিশিয়ানের পরিবারের পাশে দাঁড়ানো মহৎ কাজ হলেও ভবিষ্যতে এই মৃত্যুমিছিল ঠেকাতে কি করেন অভিনেতা তথা সাংসদ দেব এবং টলিউড (Tollywood), সেদিকেই তালিয়ে আমজনতা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন