26 C
Kolkata
Thursday, March 26, 2026
spot_img

হিরো মানেই কি শুধুই শক্তি প্রদর্শন? বিস্ফোরক প্রশ্ন ইমরান খানের

Aaj India, মুম্বাই: বলিউডে ‘মাসল পাওয়ার’ আর আগ্রাসী নায়ক ইমেজের দাপট নিয়ে সরব হলেন ইমরান খান। তাঁর মতে, বর্তমান বড় বাজেটের ছবিগুলোতে মানবিকতা, সহমর্মিতা আর পারস্পরিক সম্মানের মতো মূল্যবোধ যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। পর্দায় এখন নায়ক মানেই রাগ, হিংসা আর গায়ের জোর – এই ধারণাকেই প্রশ্নের মুখে তুলেছেন তিনি।

সম্প্রতি ভক্তদের সঙ্গে এক খোলামেলা আড্ডায় ইমরান বলেন, আজকের অনেক তথাকথিত ‘আলফা মেল’ চরিত্র আসলে মানসিকভাবে অপরিণত। তাঁর ভাষায়, “যে চরিত্র কোনও নারীর প্রত্যাখ্যান মেনে নিতে পারে না, বরং জেদ বা হিংসার আশ্রয় নেয়—তাকে হিরো হিসেবে দেখানো বিপজ্জনক প্রবণতা”।তিনি স্পষ্ট করেন, পর্দায় হিংসা দেখানো আর সেই আচরণকে মহিমান্বিত করা – এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।

ইমরানের মতে, প্রকৃত শক্তি কখনও পেশির জোরে নয়; বরং নিজের অনুভূতি প্রকাশ করতে পারা এবং অন্যের প্রতি সংবেদনশীল হওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আসল পৌরুষ। ট্রেন্ডের চাপে পড়ে ‘বিষাক্ত’ চরিত্রে অভিনয় করতে তিনি একেবারেই আগ্রহী নন বলেও জানান।

তবে তাঁর অনুরাগীদের জন্য সুখবর – খুব শিগগিরই তিনি ফিরছেন ওটিটি প্ল্যাটফর্ম Netflix-এ। নতুন ছবি ‘অধুরে হাম অধুরে তুম’ -এ তাঁকে দেখা যাবে এক সংবেদনশীল মানুষের ভূমিকায়, যেখানে মারপিট নয়, গুরুত্ব পাবে আবেগ আর সম্পর্কের গল্প। বলিউডের এই অ্যাকশন-প্রধান সময়ে ইমরানের এই ভিন্নধর্মী পথ বেছে নেওয়া দর্শকদের মনে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন