27 C
Kolkata
Tuesday, September 8, 2026
spot_img

গ্রাহকের পাতে চলবে না পচা-বাসি খাবার! ২৫ রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের সিদ্ধান্ত পুরসভার!

Aaj India Desk, কলকাতা : খাবার নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই কলকাতায় (Kolkata Restaurant Raid) খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিলো পুরসভা। পচা বা বাসি খাবার, খাবারে ছত্রাক, নিম্নমানের খাদ্যপণ্য এবং অস্বাস্থ্যকর রান্নাঘরের অভিযোগে একাধিক রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসভা সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই কলকাতার অন্তত ২৫টি রেস্তোরাঁর ফুড লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।

৩৯৮৯ জায়গায় অভিযান

খাদ্য নিরাপত্তা সপ্তাহ চলাকালীন কলকাতা পুরসভার (Kolkata Restaurant Raid) ফুড সেফটি ব্রাঞ্চের তরফে একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৩,৯৮৯টি জায়গায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ৩,৪৮৯টি জায়গায় গুরুতর অনিয়ম ধরা পড়েছে। ২,১৫১টি জায়গা থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ৬০টি জায়গায় খাবার বিক্রি বন্ধ করা হয়েছে এবং ৪৮টি দোকান বন্ধ করা হয়েছে।

২৫টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড

পুরসভা সূত্রের খবর, স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এখনও পর্যন্ত ২৫টি রেস্তোরাঁর ফুড লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করা হয়েছে। লাইসেন্স সাসপেন্ডের পর সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলিকে নিয়ম মেনে পরিকাঠামো ও পরিচ্ছন্নতার ঘাটতি পূরণের জন্য প্রায় দুই সপ্তাহ সময় দেওয়া হতে পারে। শর্তগুলি পূরণ করার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষকে তার ছবি তুলে পুরসভায় পাঠাতে হবে। এরপর পুরসভার তরফে ফুড সেফটি অফিসার গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। সব নিয়ম মেনে চলা হচ্ছে নিশ্চিত হলে ফের ব্যবসা চালুর অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।(Kolkata Restaurant Raid)

নিয়ম মানলেই ফের খোলার সুযোগ

পুরসভা সূত্রের বক্তব্য, লাইসেন্স সাসপেন্ড করার উদ্দেশ্য শুধু রেস্তোরাঁ বন্ধ রাখা নয়। খাদ্য নিরাপত্তার নির্ধারিত নিয়ম মেনে পরিকাঠামো ও রান্নাঘরের পরিবেশ ঠিক করার সুযোগও দেওয়া হবে। তবে নির্ধারিত শর্ত পূরণ না হলে লাইসেন্স পুনর্বহাল হবে কি না, তা পরিদর্শনের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র করে কলকাতায় এই অভিযান আরও জোরদার করা হয়েছে। আগামী দিনগুলিতেও রেস্তোরাঁ ও খাদ্য বিক্রয়কেন্দ্রগুলিতে নজরদারি চালানো হবে বলে পুরসভা সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন