Aaj India desk, কলকাতা: সপ্তাহের শেষে মদের দোকানে পরে লাইন। রিক্সাওয়ালা থেকে সরকারি বাবু সকলেই মৌজ করে থাকেন। কারোর পছন্দ ওল্ড মঙ্ক(Old Monk), কারোর পছন্দ অ্যান্টিকুইটি। সপ্তাহের পরিশ্রম ভুলতে চাট সহযোগে মদ্য পানেই ভরসা রাখেন তারা। কিন্তু এবার সেই সুখেও পড়তে চলেছে কোপ। বিহার সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মদ্যপান নিষিদ্ধ। বিজেপি আসার পর তবে কি এই রাজ্যেও নিষিদ্ধ হতে চলেছে মদ। নতুন নির্দেশিকা পাওয়ার পরেই উঠেছে প্রশ্ন।
বাস্তবে কি ঘটেছে?
ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা FSSAI বেশ কিছু জনপ্রিয় মদের বিক্রি নিষিদ্ধ করেছে। ব্র্যান্ডগুলির নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্টের উপরে এসেছে নিষেধাজ্ঞা। এর মধ্যে রয়েছে ওল্ড মঙ্ক (Old Monk)।এই জনপ্রিয় রামের তিনটি ভ্যারিয়েন্ট নিষিদ্ধ হয়েছে। সেগুলি হল
• The Legend
• Gold Reserve এবং
• XXX Matured Rum
এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জ (Royal Challenge) হুইস্কি, ব্যাগপাইপার (Bagpiper), ম্যাকডাওয়েল’স (McDowell’s) এবং অ্যান্টিকুইটি ব্লু (Antiquity Blue)-এর নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্ট নিষিদ্ধ করা হয়েছে।
আর মিলবে না কেনো ?
FSSAI-এর নিয়ম অনুযায়ী, মদে কৃত্রিম উপাদান ব্যবহার করা যায় না।ওল্ড মঙ্ক (Old Monk) এবং অন্যান্য সংস্থাগুলি মদের নিজস্ব স্বাদ কৃত্রিমভাবে যোগ করছিল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হুইস্কি বা রামে আলাদা করে কৃত্রিমভাবে সেই মদেরই ফ্লেভার মেশানোর কোনো নিয়ম নেই। ল্যাব টেস্টে জানা গেছে, এই সংস্থাগুলি নিউট্রাল স্পিরিটের সাথে কৃত্রিম ফ্লেভার মিশিয়ে আসল মদের মতো স্বাদ তৈরি করছিল, যা নিয়ম বহির্ভূত। এছাড়াও অনেক পণ্যের বোতলের গায়ে ‘Aged’ (অর্থাৎ অনেক পুরনো) বলে দাবি করা হলেও, বাস্তবে সেগুলি কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছিল। গ্রাহকদের বিভ্রান্ত করার কারণে FSSAI এই পণ্যগুলিকে ‘সাব-স্ট্যান্ডার্ড’ বা নিম্নমানের বলে চিহ্নিত করেছে। তবে চিন্তার কারণ নেই এই নির্দিষ্ট ব্রান্ডের বাইরে অন্য কোনটাই নিষিদ্ধ হচ্ছে না।


