26.5 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

নিট আন্দোলনের চাপে শিক্ষা মন্ত্রকে বড় রদবদল? বদলে গেল উচ্চশিক্ষা বিভাগের সচিব!

Aaj India Desk, নয়া দিল্লি : দেশজুড়ে নিট (NEET-UG) প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে রাজপথে আন্দোলনের আবহে শিক্ষা মন্ত্রকে বড় প্রশাসনিক রদবদলের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি (ACC)-র নির্দেশে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে (Vineet Joshi) বদলি করা হয়েছে। একইসঙ্গে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব পদেও রদবদল করা হয়েছে।

কারা পেলেন নতুন দায়িত্ব?

ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৯৪ ব্যাচের রাজস্থান-ক্যাডারের আইএএস কর্মকর্তা নরেশ পাল গাঙ্গোওয়ারকে শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে। এতদিন তিনি কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধ উন্নয়ন বিভাগের সচিব ছিলেন।

অন্যদিকে, ১৯৯৫ ব্যাচের কর্নাটক-ক্যাডারের আইএএস কর্মকর্তা টি কে অনিল কুমারকে শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব পদে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিনীত জোশীর নতুন দায়িত্ব

১৯৯২ ব্যাচের মণিপুর-ক্যাডারের আইএএস কর্মকর্তা বিনীত জোশীকে (Vineet Joshi) উচ্চশিক্ষা সচিব পদ থেকে সরালেও তাঁকে ছাঁটাই করা হয়নি, বরং তাঁকে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব করা হয়েছে। তিনি অবসর নিতে চলা বর্তমান সচিব বিবেক ভরদ্বাজের স্থলাভিষিক্ত হবেন।

জোশী (Vineet Joshi) দীর্ঘদিন শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রথম ডিরেক্টর জেনারেল, সিবিএসইর চেয়ারম্যান এবং সম্প্রতি উচ্চশিক্ষা সচিবের পাশাপাশি স্কুল শিক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্ব ও ইউজিসি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও সামলাচ্ছিলেন।

নিট বিতর্কের আবহে রদবদল

গত কয়েকদিন ধরে নিট-ইউজি প্রশ্নফাঁস, পরীক্ষায় অনিয়ম এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে। সেই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রকের শীর্ষস্তরে এই প্রশাসনিক পরিবর্তন বিশেষ গুরুত্ব পাচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব সিজেপিকে চুপ করাতে এবং জনগণের নজর ঘোরাতে এই প্রশাসনিক রদবদল কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তিতে এই বদলিকে নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন