26.3 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

আজই বড় অ্যাকশন? প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের ইঙ্গিত মোদীর

Aaj lndia Desk , নয়াদিল্লি: প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলা বিতর্কের মধ্যেই আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিল কেন্দ্র। বৃহস্পতিবার গভীর রাতে সমাজমাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) জানান, শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পরীক্ষা সংক্রান্ত প্রশ্নফাঁস রোধে অতিরিক্ত কড়া পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, আগামী সপ্তাহে সংসদে এ-সংক্রান্ত একটি নতুন বিলও আনার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, প্রশ্নফাঁসকে কোনওভাবেই সাধারণ অপরাধ হিসেবে দেখা যায় না। তাঁর মতে, এই ধরনের ঘটনা শুধু পরীক্ষার বিশ্বাসযোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করে না, লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের উপরও মানসিক চাপ তৈরি করে। তাই দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে সরকার আপসহীন অবস্থান নিয়েছে।

মোদী দাবি করেন, গত আড়াই মাসে প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। তদন্ত দ্রুত এগোচ্ছে বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, চলমান বিতর্কের কারণে যাতে কোনও পড়ুয়ার একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সেদিকেও সরকার নজর দিচ্ছে। সেই কারণেই প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পুনঃপরীক্ষা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এদিকে, রাজধানী দিল্লির যন্তর মন্তরে গত মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে Cockroach Janta Party (CJP)। সংগঠনের মূল দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দেশের পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থায় বিস্তৃত সংস্কার।আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নফাঁসের মতো ঘটনা রুখতে বর্তমান ব্যবস্থায় বড় পরিবর্তন জরুরি।

জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে সিজেপি-র একটি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বৈঠক কোথায় হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে একদিকে মন্ত্রিসভার সম্ভাব্য সিদ্ধান্ত, অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা এই দুই দিকেই শুক্রবার দেশের নজর থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন