কলকাতা: বারুইপুরের সূর্যপুরে পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দী দেহ উদ্ধারের পর তোলপাড় সমগ্র রাজ্য। ১২ বছরের ছাত্রীর গণধর্ষণ-খুনের ঘটনার রেশ না কাটতেই ফের পুকুর থেকে উদ্ধার হল মৃতদেহ (Dead body recover)। এবার ঘটনা খাস কলকাতার বেহালার পর্ণশ্রীর। বুধবার সকালে পর্ণশ্রী থানার অধীন ইউনিক পার্ক এলাকার একটি দেবালয়ের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে (Dead body recover) ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি স্থানীয় এলাকার বাসিন্দা নন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
এদিকে, ঘটনাকে ঘিরে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, অন্য কোথাও ওই ব্যক্তিকে খুন করে দেহ এনে পুকুরে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে (Dead body recover)। যদিও এই দাবির সত্যতা এখনও নিশ্চিত হয়নি। পুলিশ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে।
ইতিমধ্যেই মৃতের পরিচয় জানার জন্য আশপাশের থানাগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পর্ণশ্রী থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর (Dead body recover) মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের আশা, ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য শীঘ্রই সামনে আসবে।


