32.1 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

তিনবার নোটিস এড়ানোর পর পুলিশের মুখোমুখি অরূপ! ফের কবে তলব ?

Aaj India Desk, কলকাতা : মেসির কলকাতা সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা সংক্রান্ত তদন্তে তিনবার নোটিস জারির পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop biswas)। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ তিনি থানায় পৌঁছন। ১ টা নাগাদ সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়। তদন্তকারীরা তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রে খবর, ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আগে তিনবার তলব করেছিল পুলিশ

মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। টিকিট বণ্টন, প্রবেশ ব্যবস্থাপনা এবং অনুষ্ঠানের সামগ্রিক আয়োজন নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসে। এই ঘটনাকে ঘিরে দায়িত্ব নির্ধারণ এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। তদন্তের স্বার্থে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop biswas) তিনবার নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি বিভিন্ন কারণ দেখিয়ে উপস্থিত হননি। এরপরই তদন্তে সহযোগিতার জন্য তাঁকে ফের তলব করা হয় এবং অবশেষে বৃহস্পতিবার তিনি বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন।

এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠান, তার প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং ঘটনার দিনকার পরিস্থিতি নিয়ে অরূপ বিশ্বাসকে (Aroop biswas) একাধিক প্রশ্ন করা হয়। তদন্তকারীরা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

শতদ্রু দত্তের ই-মেল দাবি ঘিরে বিতর্ক

অন্যদিকে, এই মামলায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে শতদ্রু দত্তের একটি দাবিকে কেন্দ্র করে। তাঁর দাবি, মেসির টিমের পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটে একটি ই-মেল পাঠানো হয়েছে, যেখানে যুবভারতীতে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকে দায়ী করা হয়েছে।

এই বিতর্কের জেরে আরও গভীরে গিয়ে তদন্ত করতে চাইছেন পুলিশ। ফলে তদন্তকারীরা অরূপ বিশ্বাসকে আগামী ২২ জুন ফের হাজিরার নির্দেশ দিয়েছেন। এবার ওই দিনের জিজ্ঞাসাবাদে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন