35.3 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

ছাত্রদের ক্ষোভে নড়েচড়ে বসল রেল! টিকিট বুকিং নিয়ে বড় ঘোষণা

Aaj lndia Desk, নয়াদিল্লি: ট্রেনে যাতায়াতকারী কোটি কোটি যাত্রীর জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চালু হবে আইআরসিটিসির নতুন ওয়েবসাইট।

দীর্ঘদিন ধরে টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট ধীরগতির হয়ে যাওয়া, সার্ভার সমস্যার কারণে বুকিং আটকে থাকা এবং তৎকাল টিকিট কাটতে গিয়ে নানা ভোগান্তির অভিযোগ উঠছিল। সেই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রেলমন্ত্রী। সেখানে এক শিক্ষার্থী সরাসরি আইআরসিটিসি ওয়েবসাইটের ক্যাপচা ও বুকিং সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষার্থীর অভিযোগ শোনার পরই রেলমন্ত্রী এক রেল আধিকারিককে ফোন করে জানতে চান, ৩০ দিনের মধ্যে নতুন ওয়েবসাইট চালু করা সম্ভব কি না। এরপর তিনি জানান, আগামী ১৫ জুলাই থেকেই নতুন প্ল্যাটফর্ম চালু হবে।

রেল মন্ত্রকের দাবি, নতুন ওয়েবসাইটটি আরও দ্রুত, আধুনিক এবং ব্যবহারকারীবান্ধব হবে। এতে টিকিট বুকিংয়ের গতি বাড়বে, সিট নির্বাচন আরও সহজ হবে এবং বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য লোয়ার বার্থ পাওয়ার সুবিধাও উন্নত করা হবে। পাশাপাশি তৎকাল টিকিট সংক্রান্ত তথ্য আরও সহজে পাওয়া যাবে। ব্যস্ত সময়ে অতিরিক্ত চাপ সামলানোর জন্য প্রযুক্তিগত পরিকাঠামোও শক্তিশালী করা হচ্ছে।

বর্তমানে ভারতীয় রেলের প্রায় ৮৮ শতাংশ টিকিট অনলাইনেই বুক করা হয়। ২০০২ সালে প্রথম অনলাইন টিকিট বুকিং পরিষেবা চালু হয়েছিল। গত বছর থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে, ডিজিটাল পরিষেবাকে আরও উন্নত করতে আইআরসিটিসি সম্প্রতি ট্রেনের খাবারের মান পর্যবেক্ষণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। দেশের ৮০০-র বেশি রান্নাঘরে বসানো হয়েছে এআই ক্যামেরা। নতুন ওয়েবসাইট চালু হলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে বলেই আশা করা হচ্ছে অনেক ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন