35.3 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

‘বিকশিত’ হচ্ছে বঙ্গ ! NDA-র ১২ বছরে বাংলার ভবিষ্যৎ রূপরেখা দিলেন শুভেন্দু!

Aaj India Desk, কলকাতা : কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের (NDA Government) ১২ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক যুগের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি আসন্ন রাজ্য বাজেটকে সামনে রেখে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দিশা নিয়েও তিনি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন।

‘এক মাসেই ডবল ইঞ্জিনের স্বাদ’

রাজ্যে বিজেপি সরকারের এক মাস পূর্তির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ কেন্দ্র ও রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকারের (NDA Government) সুফল পেতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই রাজ্যের অধিকাংশ মানুষ সরকারের কাজের ফল দেখতে পাবেন। তাঁর দাবি, তখন সরকারের হয়ে আলাদা করে প্রচার চালানোর প্রয়োজন হবে না। সাধারণ মানুষই সরকারের কাজের বিচার করবেন।

কেন্দ্রীয় প্রকল্প চালুর দাবি

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে আটকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত চালু করা হয়েছে।

তাঁর দাবি, এক মাসের মধ্যে এক কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা এবং জনগণনার মতো বিভিন্ন প্রশাসনিক কর্মসূচির কাজও শুরু হয়েছে বলে তিনি জানান।

বাজেট নিয়ে কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ? 

আসন্ন রাজ্য বাজেটকে ঘিরে সাংবাদিকদের কৌতূহলের মধ্যেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আগামী ২২ জুন বিধানসভায় যে বাজেট পেশ করা হবে, সেটিই হবে নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক রূপরেখা।

এই বাজেটে থাকতে পারে —

  • আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বড় বরাদ্দ : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে প্রকল্পের সমন্বয় ও সরকারি হাসপাতালগুলির আধুনিকীকরণ।
  • মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প
  • কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ : PM-Kisan-এর সঙ্গে রাজ্য স্তরের অতিরিক্ত সহায়তা, সেচ ও ফসল বীমায় বরাদ্দ বৃদ্ধি
  • সরকারি কর্মীদের জন্য ঘোষণা : DA বকেয়া ও ভবিষ্যৎ DA কাঠামো নিয়ে রোডম্যাপ, পেনশন ও অন্যান্য সুবিধা সংক্রান্ত পদক্ষেপ
  • শিল্প ও বিনিয়োগে জোর : নতুন শিল্পনীতি, MSME এবং স্টার্টআপের জন্য কর ছাড় বা প্রণোদনা, শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য বিশেষ তহবিল।
  • পরিকাঠামো উন্নয়ন : নতুন রাস্তা, সেতু ও নগর উন্নয়ন প্রকল্প, কলকাতা ও জেলা শহরগুলিতে স্মার্ট সিটি প্রকল্পে জোর
  • কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ : প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত প্রকল্প

বাজেট নিয়ে প্রত্যাশা বাড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২২ জুনের বাজেট দেখলেই আপনারা বুঝতে পারবেন, নতুন সরকার কোন পথে এগোতে চাইছে। কীভাবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে উন্নয়নকে আরও গতিশীল করা যায়, তার একটি স্পষ্ট ছবি ওই বাজেটের মধ্যেই থাকবে।’’ মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের উন্নয়ন মডেলের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গকেও এগিয়ে নিয়ে যাবেন তিনি। আগামী দিনে বাংলার ‘বিকাশই’ তাঁর প্রধান লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন