26.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

ICDS খাবারে টিকটিকি! খিচুড়ি খেয়ে অসুস্থ ৩০ জন মা-শিশু

Aaj lndia Desk,ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের আখড়াগোড়া এলাকার একটি ICDS কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। কেন্দ্রের দেওয়া খিচুড়ি খেয়ে মা ও শিশু মিলিয়ে প্রায় ৩০ জন অসুস্থ হয়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এদিন মোট ৬১ জন মা ও শিশুকে খিচুড়ি পরিবেশন করা হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিশু ও মায়েরা বমি, মাথা ঘোরা এবং শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন কয়েকজন অভিভাবক খাবারের মধ্যে একটি মরা টিকটিকি পড়ে থাকতে দেখেন।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অসুস্থদের উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসকরা সকলের ওপর নজর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

খাবারে এই ধরনের অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । অভিভাবকরা অভিযোগ করেছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচ্ছন্নতা ও খাদ্যের মান নিয়ে দীর্ঘদিন ধরেই গাফিলতি চলছে। এই ঘটনার পর তা আরও একবার সামনে এসেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও সামীম বিশ্বাস এবং লালগড় থানার আইসি সঞ্জীব ঘোষ-সহ প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক। তাঁরা অসুস্থ শিশু ও মায়েদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

প্রশাসনের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কীভাবে খাবারের মধ্যে টিকটিকি এল এবং এতজন অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন