38.3 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

DA বকেয়া নিয়ে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব কর্মীরা

Aaj India Desk,কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (DA) পাওয়ার দাবিতে ফের সরব হল সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি দিয়ে সংগঠনটি দাবি করে, সুপ্রিম কোর্টের রায় মেনে সরকার-পোষিত ক্ষেত্রের সব কর্মচারীর বকেয়া DA দ্রুত মিটিয়ে দিতে হবে।

সংগঠনের অভিযোগ, কলকাতা পুরনিগম এলাকার বহু অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী এখনও তাঁদের প্রাপ্য বকেয়া DA পাননি। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই টাকা অনেক আগেই দেওয়ার কথা ছিল। গত ১ জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকেও এই বিষয়টি তুলে ধরা হয়েছিল বলেও দাবি সংগঠনের।

সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন এবং মুখ্যসচিব ও অর্থসচিবকে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের নির্দেশ দেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ চোখে পড়েনি। তাই কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শুধু অবসরপ্রাপ্ত কর্মচারীরাই নন, পূর্ত ও সেচ দফতরের কর্মভারভিত্তিক কর্মী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও একই সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। নিয়মিত DA পেলেও তাঁদের বকেয়া টাকা এখনও মেটানো হয়নি।

সংগঠনের দাবি, এই কর্মীরা রাজ্য সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য পাওনা আটকে রয়েছে। তাই রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, আদালতের নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর আশ্বাস অনুযায়ী সব বকেয়া DA দ্রুত পরিশোধ করতে হবে। এতে বহু কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মী আর্থিক স্বস্তি পাবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন