33.4 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

কর্মফল ভোগ করছেন মমতা? কোন ‘ভুল’-এর কথা বললেন কংগ্রেস নেতা?

কলকাতা: ক্ষমতা তো গেলই, দলটাও যায় যায়! এই পরিস্থিতিতে দিল্লির দরবারে হাজির হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিপদের সময় ইন্ডিয়া জোটকে আঁকড়ে অস্তিত্ব রক্ষার লড়াই করছেন মমতা। এই আবহেই তৃণমূল নেত্রীর ‘বড় ভুল’ মনে করিয়ে কাটা ঘা-এ নুনের ছিটে দিলেন কংগ্রেস নেতা উদিত রাজ। তাঁর মতে, নিজের কর্মফল ভোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন।

তাঁর দাবি, “মমতা দিদি ও কেজরিওয়ালের কর্মকাণ্ডের ফলেই নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন তাঁরা নিজেদের কর্মের ফল ভোগ করছেন।” উদিতের বক্তব্য, INDIA জোটকে শক্তিশালী করতে এবং বিরোধীদের একজোট করতে গোটা দেশে ঘুরে ইতিবাচক পরিবেশ তৈরি করেছিলেন নীতীশ কুমার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও কেজরিওয়াল তাঁকে জোটের সমন্বয়কারী হতে দেননি বলেই অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সেই কারণেই শেষ পর্যন্ত নীতীশ কুমার জোট ছাড়তে বাধ্য হন।

কংগ্রেস নেতার আরও দাবি, “ওই ভুলটা না হলে বিজেপি ১৫০ আসনের নীচেই আটকে যেত।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধী ঐক্য মজবুত করার বদলে মমতা ও কেজরিওয়াল বরং রাহুল গান্ধীকে আটকানোর রাজনীতিতেই বেশি জোর দিয়েছিলেন। যা পরোক্ষভাবে বিজেপির শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছে এবং মমতার (Mamata Banerjee) হাত থেকে বাংলার শাসন ক্ষমতাও ছিনিয়ে নিয়েছে। কংগ্রেস নেতা উদিত রাজ আরও বলেন, “রাহুল গান্ধী তো থমকে যাননি। বরং মমতা ও কেজরিওয়ালের পরিণতিটা সবাই দেখছে”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন