41.2 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

রাজধানীতে আজ বিরোধী মহাবৈঠক, এক মঞ্চে রাহুল-মমতা-সহ ২৩ দলের শীর্ষ নেতৃত্ব

Aaj lndia Desk,নয়াদিল্লি: রাজধানী তে আজ মেগা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বিরোধী জোট ইন্ডি (INDI) র গুরুত্বপূর্ণ বৈঠক। কনস্টিটিউশন ক্লাবে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই বৈঠকে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) , অখিলেশ যাদব-সহ ২৩টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে বৈঠক ঘিরে যতটা আলোচনা অংশগ্রহণকারী দলগুলিকে নিয়ে, তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে কোন কোন দল অনুপস্থিত থাকবে তা নিয়ে। ইতিমধ্যেই দুটি শরিক দল DMK এবং AAP এই বৈঠকে না থাকার কথা জানিয়ে দিয়েছে। DMK-র অভিযোগ, তামিলনাড়ুতে জোটসঙ্গী হওয়া সত্ত্বেও সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেস তাদের পাশে দাঁড়ায়নি। সেই কারণেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে।

অন্যদিকে, আম আদমি পার্টিও কংগ্রেসের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, ২০টিরও বেশি দল এই বৈঠকে যোগ দেবে।

সূত্রের খবর, এই বৈঠক আয়োজনের বিষয়ে শুরু থেকেই সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস(TMC)। দলের লক্ষ্য ছিল, জাতীয় স্তরে বিরোধী দলগুলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, সেই বার্তা স্পষ্টভাবে তুলে ধরা।

তবে বৈঠকের মাঝেই তৃণমূলের অন্দরে নতুন করে ভাঙনের জল্পনা তীব্র হয়েছে। রবিবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে দলের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায়ের মন্তব্য ঘিরে সংসদীয় দলে ভাঙনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ৪১। রাজনৈতিক মহলের একাংশের দাবি, লোকসভার ২৮ জন সাংসদের মধ্যেই দলের বর্তমান নেতৃত্বের অবস্থান নিয়ে অসন্তুষ্ট। এমনকি প্রায় ২০ জন সাংসদ বিদ্রোহের পথে হাঁটতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে।

যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ফলে দিল্লির বৈঠকের পাশাপাশি তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকেও এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন