34 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

গরু, কয়লা, চাকরি…তালিকায় এবার বালতি! বেহালায় উদ্ধার কর্পোরেশনের বালতির পাহাড়!

কলকাতা: একসময় ‘খেলা হবে’ স্লোগানে কাঁপত বাংলা, এখন একে একে খুলছে ‘চুরির এনসাইক্লোপিডিয়া’! এর আগে তৃণমূলের গায়ে কয়লা, গরু, ত্রিপল, চাকরি চুরির কাদা তো লেগেই ছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ‘বালতি কান্ড’! কলকাতার বেহালায় ১১৬ জম্বর ওয়ার্ডে উদ্ধার হয়েছে বালতির পাহাড়! রায়বাহাদুর রোদ সংলগ্ন একটি কোম্পানির পরিত্যক্ত জমি জুড়ে ছড়িয়ে রয়েছে কর্পোরেশনের লোগো লাগানো অসংখ্য বালতি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই সেখানে বালতিগুলি পড়ে ছিল।

রবিবার সকালে ঘটনাস্থলে যান দক্ষিণ কলকাতা বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ওই পরিত্যক্ত কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) কৃষ্ণা সিং নাকি কর্পোরেশনের বালতিগুলি বিক্রি করে দিয়েছেন। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল।

অন্যদিকে, সংশ্লিষ্ট কোম্পানির এক কর্মীর দাবি, প্রায় ৪-৫ বছর আগে কাউন্সিলর তাঁদের জানিয়েছিলেন যে কর্পোরেশনের কাছে এত বালতি রাখার জায়গা নেই। সেই কারণেই সাময়িকভাবে সেগুলি ওই জমিতে রাখা হয়েছিল এবং পরে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার কথা ছিল। তাঁর আরও দাবি, ইতিমধ্যেই কিছু বালতি সেখান থেকে সরিয়েও নেওয়া হয়েছে।

ঘটনার খবর ইতিমধ্যেই বেহালা থানায় জানানো হয়েছে বলে বিজেপির দাবি। পাশাপাশি কলকাতা পৌরনিগমেও লিখিত অভিযোগ দায়ের করা হবে। এই ঘটনার পর রাজনৈতিকভাবে চর্চায় উঠে এসেছে বেহালার প্রভাবশালী সিং পরিবার। কৃষ্ণা সিং ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (TMC Councillor) , তাঁর ভাই অমিত সিং ১১৭ নম্বর ওয়ার্ডের এবং বাবা তারক সিং ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন