27 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

রিলস দেখতে ভালোবাসেন? জানেন এবার থেকে টাকা দিতে হবে!

Aaj India desk, কলকাতা: নতুন নিয়ম আনতে চলেছে মেটা (Meta)। আপনি কি অবসর সময়ে রিলস দেখতে ভালোবাসেন? কিংবা হাতে ফোন নিলেই টুক করে একবার ফেসবুক বা ইনস্টাতে গিয়ে স্টোরি দেখেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখন থেকে আগের মতো সম্পূর্ণ বিনামূল্যে আর ফেসবুক, ইনস্টাগ্রাম আপনি ব্যবহার করতে পারবেন না।

কি জানিয়েছে তারা? 

মেটার প্রোডাক্ট হেড নাওমি গ্লাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে জানিয়েছেন, মেটা (Meta) তাদের তিনটি প্রধান প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াট্‌সঅ্যাপ এর জন্য পেইড সাবস্ক্রিপশন প্ল্যান আনার ঘোষণা করেছে। এ বার থেকে ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও হোয়াট্‌সঅ্যাপ প্লাসের সুবিধা পেতে হলে টাকা দিতে হবে গ্রাহককে। তবে বর্তমানে যে অ্যাপগুলি বিনামূল্যে ব্যবহার করেন বিশ্বের মানুষ, সেগুলো এখনই বন্ধ করছে না মেটা। নাওমি জানিয়েছেন, কিছু গ্রাহক অতিরিক্ত ফিচার এবং প্রিমিয়াম টুলের সুবিধা নিতে চান। তাঁদের কথা মাথায় রেখেই পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করা হয়েছে। আর তাই ভয় পাওয়ার কিছু নেই।

কত টাকা দিতে হবে? 

মেটা (Meta) থেকে জানানো হয়েছে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসের জন্য প্রতি মাসে খরচ হবে ৩.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪০ টাকা। অন্য দিকে হোয়াট্‌সঅ্যাপ প্লাসের জন্য মাসে ২.৯৯ ডলার দিতে হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ টাকা। মেটার এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই চিন্তায় পড়ে গেছেন ইনফ্লুয়েন্সররা। তবে মেটা তাঁদের কথা ভেবে জানিয়েছে যে ফেসবুক প্লাস এবং ইনস্টাগ্রাম প্লাসে থাকবে অত্যাধুনিক অ্যানালিটিক্স, রিল বা স্টোরি ইচ্ছামতো বার বার দেখার সুবিধা, প্রোফাইল কাস্টমাইজ়ড এবং বৃহত্তর দর্শকের কাছে পৌঁছোনোর আলাদা টুল। ফলে আদতে এটি তাদের কাজে লাগবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন