27 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

নোংরা ফেললেই হবে জরিমানা ! কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম ?

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গে রাস্তাঘাট পরিষ্কার রাখতে এবং প্রকাশ্যে নোংরা ফেলা রুখতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। নগরোন্নয়ন দপ্তর ও বিভিন্ন পুরসভার যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে “ওয়েস্ট ফাইন” (Waste Fine) বা জরিমানার নিয়ম কার্যকর হতে চলেছে বলে জানালেন অগ্নিমিত্রা পাল।  প্রথম পর্যায়ে ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও ধাপে ধাপে গোটা রাজ্যে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

কবে থেকে চালু নিয়ম ? 

অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, ১ লা সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই নিয়ম। তবে সেপ্টেম্বর থেকে নিয়ম চালু হলেও প্রথম তিন মাস মূলত সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। বিভিন্ন এলাকায় হোর্ডিং, প্রচার অভিযান এবং স্থানীয় প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক করা হবে। এরপর থেকে নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। পুরুলিয়াসহ একাধিক জেলায় ইতিমধ্যে সতর্কতামূলক হোর্ডিং লাগানো শুরু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, রাস্তায় আবর্জনা, প্লাস্টিক, চিপসের প্যাকেট বা অন্যান্য বর্জ্য ফেললে জরিমানা (Waste Fine) ধার্য করা হবে। এছাড়া পানের পিক, থুতু ফেলা এবং প্রকাশ্যে প্রস্রাব করার ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুনরাবৃত্তি ঘটলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

কত জরিমানা নেওয়া হবে ? 

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে জরিমানা ৫০০ টাকা থেকে শুরু হয়ে ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। গুরুতর বা বারবার অপরাধের ক্ষেত্রে ২০১৮ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইনের আওতায় জরিমানা (Waste Fine) ১ লক্ষ টাকা পর্যন্ত গড়াতে পারে।

এছাড়া কলকাতা পুরসভার বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রথমবার নোংরা ফেললে ৫২৫ টাকা, দ্বিতীয়বার ৭৩৫ টাকা এবং তৃতীয়বার ১,০৫০ টাকা জরিমানা ধার্য করা হয়। নতুন ব্যবস্থাতেও একই ধরনের কাঠামো বজায় থাকতে পারে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত। পুরসভার অফিসার, মার্শাল বা পুলিশ সরাসরি স্পট ফাইন করতে পারবেন। কেউ জরিমানা দিতে অস্বীকার করলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে এবং প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা গড়াতে পারে।

এর পাশাপাশি নতুন ব্যবস্থার অংশ হিসেবে চালু হচ্ছে “স্বচ্ছ অ্যাপ”। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ রাস্তায় পড়ে থাকা আবর্জনা বা নোংরার ছবি তুলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পুরসভা ব্যবস্থা নেবে। সরকারের মতে, শুধুমাত্র জরিমানা নয়, পরিচ্ছন্ন শহর গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন