33 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

‘নতুন ভারতে’র আড়ালে চাপা পড়ছে প্রশ্ন ফাঁস থেকে বেকারত্ব ? কেন্দ্রকে তোপ বিরোধীদের!

Aaj India Desk, নয়া দিল্লি : কেন্দ্রের বিজেপি সরকারের এক দশকের শাসনকালে সামনে এসেছে নানান বিতর্ক ও দূর্নীতির অভিযোগ। এবার সেই অভিযোগগুলোকে ফের তুলে ধরে কেন্দ্রকে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দল তৃনমূল কংগ্রেসের (Trinamool Congress)। বিরোধী মহলের সাফ অভিযোগ, “নতুন ভারত” গড়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা, বেকারত্ব, পরীক্ষা সংক্রান্ত অনিয়ম এবং সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাসই বেড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রকে দায়ী করে সরাসরি প্রশ্ন তুলেছে বিরোধী দল।

NEET বিতর্কে বাড়ছে চাপ

চিকিৎসা শিক্ষায় প্রবেশিকা পরীক্ষা NEET-কে কেন্দ্র করে সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভ দেখা যায়। প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে বহু পড়ুয়া ও অভিভাবক স্বচ্ছ তদন্ত এবং পরীক্ষাব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছেন। বিরোধী দলগুলির দাবি, এই ঘটনা দেশের পরীক্ষাব্যবস্থার উপর আস্থা নষ্ট করছে।

বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ

অর্থনৈতিক ক্ষেত্রেও কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন করেছে তৃণমুল কংগ্রেস (Trinamool Congress)। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সংকট কাটেনি। বিশেষ করে যুবসমাজের মধ্যে চাকরির অভাব নিয়ে অসন্তোষ বাড়ছে।

একইসঙ্গে মূল্যবৃদ্ধির চাপ মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের উপর প্রভাব ফেলছে বলেও জানিয়েছে বিরোধী দল। এর আগেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির নামে ক্রমশ CNG গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এই অবস্থায়, পরিবহন থেকে রান্না, সব ক্ষেত্রেই সাধারণ মানুষের পকেটেও চাপ বাড়ছে।

কৃষক আন্দোলন ও ক্ষুদ্র ব্যবসা নিয়ে প্রশ্ন 

কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বিরোধী দল জানায়, আন্দোলনকারী কৃষকদের দাবি ছিল, ন্যায্য মূল্য এবং কৃষি নীতিতে স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে হবে। অথচ সেই নিয়ে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া নোটবন্দি এবং GST কার্যকরের পরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উপর চাপ বেড়েছিল বলেও তৃণমুল কংগ্রেসের (Trinamool Congress) অভিযোগ। অনেক ছোট ব্যবসায়ী আর্থিক সমস্যার মুখে পড়েন বলেও দাবি করা হয়।

সমালোচকদের একাংশের অভিযোগ, এই সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে সমস্যার স্থায়ী সমাধানের বদলে সরকার জনসংযোগ এবং রাজনৈতিক প্রচারে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের মতে, প্রশাসনিক জবাবদিহি এবং প্রতিষ্ঠানগুলির প্রতি মানুষের আস্থা পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ।

তবে এর পাল্টা জবাব দিয়েছে কেন্দ্র। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত এক দশকে অবকাঠামো, ডিজিটাল পরিষেবা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। সরকার বিরোধীদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছে। তবে এই বিতর্কে বার বার উঠে এসেছে তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা। এবার সেই তরুণ ভোটারদের মধ্যে এই প্রশ্নগুলির প্রভাব কতটা পড়বে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন