Aaj lndia Desk,কলকাতা: তৃণমূলের অন্দরে বাড়তে থাকা অস্বস্তির মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। সদ্যই তিনি বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও স্পষ্ট জানিয়েছেন, তিনি দল ছাড়েননি।তাঁর দাবি, কারো মতে না , সম্পূর্ণ নিজের সিদ্ধান্তেই তিনি এই পদত্যাগ করেছেন।
ইস্তফা প্রসঙ্গে সুশান্ত ঘোষ বলেন, “আজকে হয়তো স্বীকার করবেন না, কিন্তু যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) -র বাড়িতে কাউন্সিলরদের বৈঠক হয়েছিল, সেদিন আমি দেবাশিস কুমার এবং শুভাশিস চক্রবর্তীর সামনে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)-কে বলেছিলাম, চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি। তিনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। এখন উনি সেটা স্বীকার করবেন কিনা জানি না।”
সুশান্ত ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে বলে মনে করছে অনেকে। এবারের নির্বাচনে তৃণমূল মাত্র ৮০টি আসন পেয়েছে। অন্যদিকে বিজেপি ২০৮টি আসন জিতে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে।
গত ৯ মে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সরকার গঠনের পর থেকেই তিনি কড়া বার্তা দিয়েছেন প্রশাসন ও দলীয় স্তরে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতি, তোলাবাজি, বেআইনি কাজ বা অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
এই পরিস্থিতিতে সুশান্ত ঘোষের মন্তব্য তৃণমূলের সাংসারিক অশান্তি আরো একবার সামনে এনে দিল বলে মনে করছে অনেকে।


