27 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

ঋতব্রতর পদ খারিজ! এবার বিরোধী দলনেতা কে হবেন? ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

Aaj India Desk, কলকাতা: বিরোধী দলনেতা (Opposition Leader) নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হল জোর চর্চা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিধানসভার অধ্যক্ষের নেওয়া সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষকে।

হাইকোর্টের এই নির্দেশের পরেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কোন পক্ষের বিধায়ক সংখ্যা বেশি, সেটাই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়। মুখ্যমন্ত্রীর কথায়, স্পিকার কী সিদ্ধান্ত নেবেন, তা সম্পূর্ণ তাঁর নিজস্ব বিষয়। তবে যে পক্ষের বিধায়ক সংখ্যা বেশি, বিরোধী দলনেতার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার পাওয়া উচিত।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার যতটুকু জানা, ডিটিএমসি-র বিধায়ক সংখ্যাই বেশি। স্পিকার কী সিদ্ধান্ত নেবেন, সেটা সম্পূর্ণ তাঁর বিষয়। তবে আমার জানা অনুযায়ী, যে দলের পক্ষে বিধায়কের সংখ্যা বেশি থাকে, বিরোধী দলনেতার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সেই সংখ্যাই গুরুত্বপূর্ণ।’’ পাশাপাশি তৃণমূলের অস্তিত্ব নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, তৃণমূলের অস্তিত্বই আর নেই। তাই বিধানসভায় যে পক্ষের বিধায়ক সংখ্যা বেশি, তাদেরই বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া উচিত।

সব মিলিয়ে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার বিধানসভার অধ্যক্ষের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের। আগামী ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্তে বিরোধী দলনেতার পদে কার স্বীকৃতি মেলে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন