27 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

চাকদহে ভয়াবহ দুষ্কৃতী হানা! স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, রেহাই পেল না দুই নাবালিকাও!

Aaj India Desk, নদিয়া: মধ্যরাতে বাড়িতে ঢুকে স্বামীকে বেঁধে রেখে তাঁর স্ত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, পরিবারের দুই নাবালিকা মেয়েকেও যৌন নির্যাতন (Sexual Abuse) করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালিয়ে সোনার গয়না ও নগদ টাকা লুঠেরও অভিযোগ উঠেছে। ঘটনাটি নদিয়ার চাকদহের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী চাকদহের এক মতুয়া নেতার বাড়িতে হামলা চালায়। অভিযোগ, বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে প্রথমেই ভাঙচুর শুরু করে তারা। পরিবারের সদস্যদের মারধর করার পাশাপাশি আলমারি ভেঙে সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

পরিবারের অভিযোগ, ওই মতুয়া নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয়। এমনকী বাড়ির দুই নাবালিকা মেয়েও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার কথা সামনে আসতেই চাকদহ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে মতুয়া নেতার পরিবারের উপর এমন হামলার ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

ওই নেতা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে ৬-৭ জন বাড়ির ভিতরে ঢুকেছিল। বাকিরা বাইরে অপেক্ষা করছিল। দরজার কাচ ভেঙে ছিটকিনি খুলে তারা বাড়িতে প্রবেশ করে। এরপর লুঠপাট ও পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালায় বলে তাঁর অভিযোগ।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় ওঠা সমস্ত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই সামনে আসবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন