34 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

জমি নিয়ে ফ্ল্যাট দেওয়া হয়নি! জনতার দরবারে ক্ষোভ বৃদ্ধার 

Aaj lndia Desk,কলকাতা: বিজেপি সরকার গঠনের পর থেকেই প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জনতার দরবার কর্মসূচির চালু করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রতি সোমবার সল্টলেকের দলীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষের অভিযোগ শোনেন তিনি। সোমবারের জনতার দরবারেও উঠে এল একাধিক সমস্যা। তবে সবার নজর কাড়ে ভবানীপুরের ৮১ বছরের প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ।

বৃদ্ধের বলেন, জমি দেওয়ার পরও ফ্ল্যাট পাননি তিনি। অভিযোগের তির ওঠে সোনা পাপ্পুর দিকে। বিষয়টি শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

প্রবীর মুখার্জির অভিযোগ, পৈতৃক জমি প্রোমোটিংয়ের জন্য জয় কামদারের আর সোনা পাপ্পুর হাতে তুলে দেওয়ার পর বহুতল তৈরি হলেও তাঁর ভাগ্যে জোটেনি ফ্ল্যাট। বরং গ্রেফতারের আগে জয় কামদার নাকি তাঁর কাছ থেকে আরও ১৭ লক্ষ টাকা দাবি করেছিলেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ৮১ বছরের এই বৃদ্ধের। তবে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি। প্রবীরবাবুর কথায়, “মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সমস্যার সমাধান হবে।”

গত সোমবার দীর্ঘ ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি ও সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় কলকাতা পুলিশের আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাসের নামও জড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন