34 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

DBT লিঙ্কের নামে হয়রানি? লাইনে দাঁড়িয়ে SBI কেই দুষলেন গ্রাহক!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য প্রয়োজন DBT লিঙ্ক। সেই লিঙ্ক করাতে গিয়েই চরম ভোগান্তির মুখে পড়ছেন গ্রাহকরা। দক্ষিণ ২৪ পরগনার SBI ব্যাংকের এর সোনারপুর ব্রাঞ্চে গত কয়েকদিন ধরে তীব্র ভিড় তৈরি হয়। বিশেষ করে মহিলা গ্রাহকদের বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় শুধুমাত্র DBT সংক্রান্ত কাজের জন্য। এবার সেই লাইনে দাঁড়িয়েই তীব্র ক্ষোভে ভেঙে পড়লেন সাধারণ মানুষ।

সাধারণ পরিষেবাতেও দীর্ঘ অপেক্ষা

সকাল থেকে লাইনে দাঁড়িয়েও অনেকের কাজ শেষ হচ্ছে না। অনেক মহিলা ও প্রবীণ গ্রাহককে প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, শুধু DBT লিঙ্ক নয়, সাধারণ ব্যাঙ্কিং পরিষেবা বা কুইরির জন্যও আলাদা কোনও দ্রুত পরিষেবার ব্যবস্থা নেই। ফলে ছোটখাটো তথ্য জানতে বা অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার সমাধান করতেও দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ব্যাঙ্কের কাস্টমার হেল্প ডেস্কে পর্যাপ্ত কর্মী না থাকার অভিযোগও উঠেছে। অনেক সময় সাহায্য চাইলেও দ্রুত সাড়া মিলছে না বলে দাবি গ্রাহকদের একাংশের।

প্রবীণ মহিলাদের দুর্ভোগ

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন প্রবীণ মহিলা গ্রাহকরা। ভিড় সামলানোর মতো পর্যাপ্ত নির্দেশনা বা সহায়ক কর্মী না থাকায় বহু মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন। লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের দাবি। গ্রাহকদের একাংশের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পেতে বাধ্য হয়ে ব্যাঙ্কে আসতে হলেও পরিষেবা ব্যবস্থাপনায় ঘাটতির কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এমনিতেই SBI ব্যাংকে পরিষেবা মিলতে দেরি হওয়ার অভিযোগ শোনা যায় প্রায়শই। তার পরেও এত বড় সংখ্যক গ্রাহক একসঙ্গে আসার সম্ভাবনা থাকলেও আগে থেকে পর্যাপ্ত কাউন্টার, টোকেন ব্যবস্থা বা অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়নি কেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত কর্মী নিয়োগ, পৃথক হেল্প ডেস্ক এবং প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হোক। তবে SBI এর তরফে আদৌ এই আবেদন শোনা হবে কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন গ্রাহকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন