Aaj lndia Desk,নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে নতুন মোড়। বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ এই পথ দিয়েই হওয়ায় কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিকেই নজর ছিল সকলের। তবে সম্প্রতি আশার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
তাঁর দাবি, ইরানের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। খুব শিগগিরই সেই চুক্তির ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে হরমুজ প্রণালী দ্রুত খুলে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে বলেই মনে করছে অনেকে।তবে হরমুজ কি সত্যিই দ্রুত খুলে যাচ্ছে? এই প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি। বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না বললেও, তাঁর মন্তব্যেই অনুমান করা যাচ্ছে হরমুজ প্রণালী হয়তো বা দ্রুত খুলতে চলেছে ।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে। তবে এখনই বলা যাবে না যে কোনো বিষয়ে চূড়ান্ত চুক্তি হয়ে গেছে।তিনি আরও অভিযোগ করেন, আমেরিকার পক্ষ থেকে কখনও এক কথা, আবার কখনও অন্য কথা বলা হচ্ছে। এতে আলোচনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।সব মিলিয়ে একদিকে আলোচনায় কিছুটা অগ্রগতি দেখা গেলেও, অন্যদিকে দুই দেশের মধ্যে সন্দেহ ও বিভ্রান্তি এখনও রয়েছে। তাই হরমুজ ইস্যুর ভবিষ্যৎ এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার জন্যই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)-কে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই পরবর্তী দফার আলোচনা আয়োজন করা সম্ভব হবে।


