32 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

শুধু বই-খাতার বোঝাই নয়, জলের বোতলও নট অ্যালাউড! নতুন নিয়মে আর কী কী বারণ?

Aaj India Desk, কলকাতা: স্কুলের ব্যাগ (School Bag) এত ভারী যে ছোট ছোট পড়ুয়াদের (Students) পক্ষে তা বইতে বেশ কষ্ট হয় বয় কি! এবার সেই সমস্যার সমাধান করতে স্কুল ব্যাগের ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP) সরকার। চালু করা হয়েছে ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’। ইতিমধ্যেই এই নিয়ে নতুন নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও পড়ুয়ার ব্যাগের ওজন তার শরীরের মোট ওজনের ১০ শতাংশের বেশি হওয়া চলবে না। কোন ক্লাসের পড়ুয়ার ব্যাগ কতটা ভারী হতে পারবে, তাও নির্দিষ্ট করে জানানো হয়েছে। তবে এই নতুন নিয়ম সামনে আসতেই অভিভাবকদের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্যাগের ওজন কীভাবে মাপা হবে?

স্কুলে বিশেষ ওজন মাপার যন্ত্র রাখা হবে। সেই যন্ত্র দিয়েই নিয়মিত পড়ুয়াদের ব্যাগের ওজন পরীক্ষা করা হবে। রুটিন মেনেই এই কাজ চলবে বলে জানানো হয়েছে।

বই-খাতার সংখ্যা কি কমবে?

জানা গিয়েছে, পড়ুয়াদের আর প্রতিদিন সব বই নিয়ে স্কুলে যেতে হবে না। স্কুলেই কিছু অতিরিক্ত বই রাখা থাকবে। সেই বই একাধিক পড়ুয়া ব্যবহার করতে পারবে। শিক্ষকরা প্রয়োজনীয় নোটসও দিয়ে দেবেন। এছাড়া একই বিষয়ের দু’টি ক্লাস একসঙ্গে নেওয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে কম বই আনতে হয়। শুধু বই নয়, খাতার সংখ্যাও কমানোর উপর জোর দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে একটি খাতাতেই একাধিক বিষয়ের কাজ করার কথা ভাবা হচ্ছে।

টিফিনের ওজন কী হবে?

অনেকের প্রশ্ন, ব্যাগে তো শুধু বই থাকে না, টিফিনও থাকে। তাহলে সেই ওজন কীভাবে ধরা হবে? প্রাথমিকভাবে বলা হয়েছে, যেহেতু স্কুলে মিড-ডে মিল দেওয়া হয়, তাই আলাদা করে টিফিন আনার প্রয়োজন নেই। তবে এখানেই আরেকটি প্রশ্ন উঠছে। কারণ মিড-ডে মিল সাধারণত অষ্টম শ্রেণি পর্যন্ত দেওয়া হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে কী হবে? সেই কারণেই উচ্চ শ্রেণির পড়ুয়াদের জন্য ব্যাগের নির্ধারিত ওজন কিছুটা বেশি রাখা হয়েছে।

জলের বোতল আনা যাবে না?

নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাগে জলের বোতল নিয়ে আসার প্রয়োজন নেই। স্কুলেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়াও হোমওয়ার্ক নিয়েও নতুন নিয়ম আনা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না। তার পরের ক্লাসগুলিতে বয়স অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে হোমওয়ার্ক সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন