30.4 C
Kolkata
Thursday, June 11, 2026
spot_img

গ্রামে গ্রামে কাজের সুযোগ! ফিরছে ১০০ দিনের কাজ?

Aaj India Desk,কলকাতা: গ্রামের মানুষদের জন্য এবার বড় সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার শুরু হচ্ছে ১০০ দিনের কাজ প্রকল্প (MGNREGS)। নতুন সরকার গঠনের ১০০ দিন পূর্ণ হওয়ার আগেই এই প্রকল্পে বড় বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শুধু জুন মাসের জন্যই পশ্চিমবঙ্গে ১.৫৩ কোটি শ্রম দিবস মঞ্জুর করা হয়েছে। ফলে আজ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজের প্রকল্প ফের চালু করা হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, গ্রামে কাজের সুযোগ বাড়াতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত ২ থেকে ৩টি নতুন প্রকল্প শুরু করা হবে। এতে বহু শ্রমিক ও গরিব পরিবারের হাতে আবার কাজ আসবে। পাশাপাশি গ্রামের রাস্তা, পুকুর, নিকাশি ব্যবস্থা-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজও এগোবে।

রাজ্যে এই প্রকল্পের নতুন পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা হবে হাওড়া জেলা থেকে। আজ একটি বিশেষ প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

নবান্নের নির্দেশ অনুযায়ী, প্রকল্প উদ্বোধনের সময় এলাকার সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া কাজ শুরুর ছবি ও তথ্য অনলাইনে আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

দীর্ঘ অপেক্ষার পর ১০০ দিনের কাজ ফের শুরু হওয়ায় গ্রামীণ এলাকার বহু মানুষ স্বস্তি পেয়েছেন। প্রশাসনের আশা, এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনই গ্রামের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন