26.3 C
Kolkata
Wednesday, September 23, 2026
spot_img

“দফতরে বসে কাজ করুন”- অগ্নিমিত্রা-শারদ্বতের অতিসক্রিয়তায় বিরক্ত শুভেন্দু ?

Aaj India Desk, কলকাতা : সম্প্রতি কলকাতার রাস্তা থেকে শুরু করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কাজের আলোচনা। রাস্তা পরিষ্কার, জল পরিষ্কার থেকে শুরু করে বাজারে রাখা সাইকেল নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি! ঘটনার ভিডিওগুলিও ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে, তৈরি হয় বিতর্ক। আর সেই বিতর্কের রেশ ধরেই এবার অগ্নিমিত্রা পাল ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে নিয়ে প্রকাশ্যে বিরক্তি উগরে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও শারদ্বত মুখোপাধ্যায়কে দফতরের কাজে আরও মন দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিনের বৈঠকে শুধু দুই মন্ত্রীর কাজের ধরন নয়, প্রশাসনিক নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন দফতরে নিয়োগ-সংক্রান্ত সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি দফতরে প্রয়োজন অনুযায়ী কর্মী নিয়োগ করে সরকারি পরিষেবা আরও কার্যকর করার উপর জোর দেওয়া হয়েছে। তবে এর পরেই অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ও শারদ্বত মুখোপাধ্যায়কে ‘দফতরে বসে কাজ করার’ বার্তা দেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি স্বাস্থ্য দফতরের দায়িত্বে থাকা শারদ্বত মুখোপাধ্যায়ের সরকারি হাসপাতাল পরিদর্শন ও জনসংযোগমূলক বিভিন্ন কর্মসূচিও আলোচনায় এসেছে। বুধবার বিধাননগরের তাঁর ‘বিধায়ক দরবারে’ রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়ার সঙ্গে প্রকাশ্য বাগবিতণ্ডার ঘটনাও রাজনৈতিক মহলে চর্চা তৈরি করে। সেখানে তিনি প্রকাশ্যে বলেন, বিজেপি ক্ষমতায় এলেও এখনও তোলাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। ঘটনার পর বিজেপির অন্দরমহলেও শুরু হয়েছে তরজা।

অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ফুটপাত দখলমুক্ত করা নিয়ে রাস্তায় এক সবজি বিক্রেতার সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় তাঁকে। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমেও আলোচনা হয়। পাশাপাশি মাইক নিয়ে রাস্তায় লোককে হাঁটতে বা নোংরা ফেলতে বারণ করা, রবীন্দ্র সরোবরে লোক নিয়ে যাওয়ার ঘটনাগুলিও সমালোচিত হয়েছে।

এই ঘটনাগুলির পরেই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক কয়েকটি প্রকাশ্য বিতর্কের আবহে মুখ্যমন্ত্রীর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন