26.3 C
Kolkata
Wednesday, September 23, 2026
spot_img

দাদা-বৌদি রেস্তরাঁয় দৌড়ে বেড়াচ্ছে ইঁদুর! ভাইরাল ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া!

কলকাতা: কলকাতা ও শহরতলিতে বিরিয়ানি মানেই অনেকের প্রথম পছন্দ দাদা-বউদি (Dada Boudi Biriyani)। সেই জনপ্রিয় রেস্তরাঁই এবার বিতর্কের কেন্দ্রে। বারাকপুর আউটলেটে খেতে গিয়ে রেস্তরাঁর ভিতরে ইঁদুর ঘুরে বেড়ানোর অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেন এক ক্রেতা। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, শুরু হয় তুমুল চর্চা।

ফেসবুক লাইভে কী ধরা পড়ল?

অভিযোগকারী সুদীপ মণ্ডল নামে এক ব্যক্তি। তাঁর দাবি, গত সোমবার বন্ধুদের সঙ্গে রেস্তরাঁয় (Dada Boudi Biriyani) খেতে গিয়ে তিনি ডাইনিং এলাকায় ইঁদুর দেখতে পান। বিষয়টি কর্মীদের জানালেও প্রথমে কেউ গুরুত্ব দেননি বলে অভিযোগ। পরে ম্যানেজার সেখানে এলে তাঁকে ঘটনাটি জানানো হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিযোগ ঘিরে ক্রেতা ও ম্যানেজারের মধ্যে তীব্র বচসা শুরু হয়। ম্যানেজারকে বলতে শোনা যায়, “হতেই পারে, কোনওভাবে হয়তো ঢুকে পড়েছে।” এই মন্তব্য ঘিরেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

আতঙ্কে নিয়মিত খদ্দের, মুখ খুলল রেস্তরাঁ

ভিডিও ভাইরাল হওয়ার পর বহু নিয়মিত ক্রেতাই খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাড়তে থাকা বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেয় দাদা-বউদি (Dada Boudi Biriyani) কর্তৃপক্ষ।

রেস্তরাঁর তরফে জানানো হয়েছে, “বারাকপুর আউটলেটে যা ঘটেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।” পাশাপাশি স্বীকার করা হয়েছে, ঘটনাস্থলে ম্যানেজার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাঁর প্রতিক্রিয়া আরও সংবেদনশীল ও পেশাদার হতে পারত।

পুনরাবৃত্তি হবে না, আশ্বাস

কর্তৃপক্ষ জানিয়েছে, আউটলেটে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একটি ভাইরাল লাইভই এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে শহরতলির অন্যতম জনপ্রিয় বিরিয়ানি (Dada Boudi Biriyani) ব্র্যান্ডকে, আর সেই ‘ইঁদুর কাণ্ড’ নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন