23 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

বিজেপি সরকার এলেই বন্ধ হবে মদের দোকান? কবে থেকে চালু হচ্ছে নিয়ম

Aaj India Desk ,কলকাতা: বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকেই জল্পনার পারদ চড়ছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে ১৫ বছরের তৃণমূল শাসনের বিপুল ভোটে পরাজিত হয়ে ভরাডুবি অবস্থা। আগামী ৯ মে নতুন সরকারের শপথ গ্রহণের পালা আর তার আগেই রাজ্য এক নতুন নির্দেশিকা? রাজ্যে কি এবার কার্যকর হতে চলেছে মদ নিষিদ্ধকরণ? সম্প্রতি এমনই এক বিবৃতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আর যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল চর্চা।

সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নাকি ঘোষণা করেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে মদ বিক্রি। অর্থাৎ, বিহারের মতোই বাংলাকেও ড্রাই স্টেট হিসেবে ঘোষণা করা হবে । আর সেই ছবিকে ঘিরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল জল্পনা।

স্বাভাবিকভাবেই ভাইরাল পোস্টটি ঘিরে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় জোর চর্চা। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন তাহলে কি সত্যিই বাংলায় বড় ধরনের নিষেধাজ্ঞার পথে হাঁটতে চলেছে নতুন সরকার? কেউ বলছেন মাছ-মাংসের উপর কড়াকড়ি আসবে, আবার কেউ দাবি করছেন বিহারের মতো মদও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে রাজ্যে। আপাতত সোশ্যাল মিডিয়ার জুড়ে ভাইরাল এই পোস্ট এখন রাজনৈতিক মহলে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে আদতে এই খবর সম্পূর্ণ ভুয়ো , PBI(PIB Press Information Bureau) স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এমন কোনও ঘোষণা করেননি। পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রের তরফে কোনও আলোচনা এখনো পর্যন্ত সামনে আসেনি সুতরাং সম্প্রতি ভাইরাল হওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন