28 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

শপথ অনুষ্ঠানে কি বাগড়া দেবে কালবৈশাখী? কি বলছে হওয়া অফিস

Aaj India Desk,কলকাতা: ব্রিগেডে বিজেপির শপথের প্রস্তুতি তুঙ্গে। তার মাঝেই আবহাওয়ার বড় সতর্কবার্তা দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতার একাধিক এলাকায় ইতিমধ্যেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে দুপুরে ভিজেছে মহানগর, জেলায় জেলায় চলছে কালবৈশাখীর দাপট।এই ভেজা আবহাওয়া থামার কোনও লক্ষণ নেই এখনই।আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকতে পারে।

সবচেয়ে বেশি নজর এখন শনিবারের দিকে। ওই দিনই ব্রিগেডে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠান। আর ঠিক সেই দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দুপুর গড়ালেই আকাশ কালো করে নামতে পারে বৃষ্টি, সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও।

উত্তরপ্রদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সেই কারণেই তৈরি হচ্ছে অস্থির আবহাওয়া। ফলে আগামী কয়েকদিন বিকেল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ব্রিগেডের মেগা অনুষ্ঠানের আগে এই পূর্বাভাস এখন বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলেরও উদ্বেগ।

শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বাড়তে চলেছে অস্থিরতা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বিকেলের পর থেকেই একাধিক জেলায় ঝড়বৃষ্টির দাপট চোখে পড়ার মত। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

তবে আবহাওয়ার আসল রুদ্ররূপ দেখা যেতে পারে শনিবার। আবহবিদদের আশঙ্কা, ওই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতাও রেহাই পাচ্ছে না। মহানগর-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ ভাগে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন হওয়া অফিস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন